প্রধান শিরোনাম
কোটচাঁদপুরে গাছের নীচে চাপা পড়ে এক যুবক নিহত

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুরে গতকাল গাছের নীচে চাপা পড়ে আতিয়ার রহমান নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।
জানাযায়, উপজেলার রামচন্দ্রপুর স্কুল পাড়ার আব্দুল খালেকের ছেলে আতিয়ার রহমান (৪০) বাড়ির এলাকায় একটি বাগানে গাছ কাটছিল। এ সময় গাছ কাটা শেষ হলে দড়ি টানতে গিয়ে দড়ি ছিলে গেলে অন্য দু’জন দৌড়ে সরে গেলেও সে সরতে না পারায় গাছের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করে। এতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।



