প্রধান শিরোনাম

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইন থেকে যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ (মঙ্গলবার) সকালে বলুহর ডাকাত তলা ব্রীজের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মস্তক বিহীন ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৩৫/৩৬ বছর বয়সের ওই যুবকের মস্তক বিহীন ও এক হাত বিচ্ছিন্ন লাশটি রাতের কোন ট্রেনে কেটে বিচ্ছিন্ন হয়েছে বলে না করা হচ্ছে। তবে বিচ্ছিন্ন মাথা ও একটি হাত আশ পাশে পাওয়া যায়নি।

স্থানীয় মাঠের কৃষকরা জানান, সকালে বলুহর ডাকাত তলা ব্রিজের রেল লাইনের পাশে ওই ম¯কবিহীন  লাশ পড়ে থাকতে দেখে লোকজন কোটচাঁদপুর থানা পুলিশকে খবর দেয়। পরে যশোর (জিআরপি) রেল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে কেউ রেল লাইনে এনে ওই যুবককে  হত্যার পর ট্রেনের নীচে ফেলে দিয়ে রেলে কাটা বলে চালিয়ে দিতে কুট কৌশল করে তাকে হত্যা করে থাকতে পারে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দ আল মামুন জানান , কোটচাঁদপুর স্টেশন থেকে দেড় কিলোমিটার দুরে বলুহর গ্রামের ডাকাত তলা মাঠ এলাকার ৯৯/৮ এর ১০০/০ নং পিলারের কাছে অজ্ঞাত এক যুবকের খন্ড বিখন্ড লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।  তার নাম ও ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রেল পুলিশের (জিআরপি) যশোর ফাড়ির ইনচার্জ মনিতোষ জানান, মস্তক বিহীন এই লাশের সাথে একটি ব্যাগ পাওয়া গেছে, তাতে ২টি স্মার্ট মোবাইল ফোন রয়েছে। তবে মাথা ও এক হাত না থাকায় পরিচয় জানা কষ্টকর হচ্ছে। আমরা সাধ্যমত আশপাশে খুজে বিচ্ছিন্ন মাথা কিংবা খন্ডিত কোন অংশ উদ্ধার করতে পারিনি। পিবিআইকে খবর দেয়া হয়েছে। তিনি জানান, কেউ লাশের পরিচয় পেলে যশোর রেল পুলিশকে জানাতে অনুরোধ করা হযেছে। অবস্থা দৃষ্টে ধারনা করা হচ্ছে এটি কোন আত্মহত্যার ঘটনা নয় বরং কেউ পরিকল্পিতভাবে এ যুবককে হত্যা করে মাথা ও দুই হাত নিয়ে গেছে।

উল্লেখ্য,২০০৫ সালে একই স্থানে দুবৃর্ত্তরা ৪ ব্যাক্তিকে খুন করে রেল লাইনে লাশ ফেলে যায়। পরে রেল পুলিশ তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করে।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button