প্রকাশনা

 মৌ চৌধুরী ঝিনাইদহ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী

সাব্বির হোসেন/দিগন্তবাণী ডেস্ক:

 জে, কে,মৌ চৌধুরী ঝিনাইদহ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক। র্দীঘ দিন থেকে দলের সাথে থেকে কাজ করছেন। ঝিনাইদহ জেলা কমিটির ছাড়াও তিনি ঢাকার কেন্দ্রিয় কর্মসূূচি ও খুলনার বিভাগীয় কর্মসূচিতে রাজপথে বলিষ্ট ভূমিকা রেখে সবার দৃষ্টি কেড়েছেন। তার বজ্রকন্ঠের আওয়াজ সবার কাছে সাব্বাস নেত্রী বলে প্রশংসা পেয়েছেন। বিগত ২৪ বছর তিনি এভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন ও বিএনপি’র দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ছিলেন। ছাত্র জীবনে তিনি ছাত্রদলের নেতৃস্থানীয় পদে থেকে দায়িত্ব পালন করেন।

মৌ চৌধুরী বর্তমানে বিএনপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মকান্ডের পাশাপাশি তিনি সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছেন। তিনি ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির সদস্য। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের নির্বাহী সদস্য ও আজীবন সদস্য। বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাস্ট ঝিনাইদহ জেলা ইউনিটের সাধারন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া নারী ও শিশু অধিকার প্রান ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পেতে চান। এ প্রসঙোগ তিনি বলেন, আমি দীর্ঘদিন থেকে নিজেকে দলের জন্য উৎসর্গ করে জীবনবাজি লেখে কাজ করছি। আমি রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য ঝিনাইদহবাসীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা অনুযায়ী কাজ করা।  তাই সংসদ সদস্য পদে আমাকে মনোনিত করলে জীবনের সেসব আকাঙ্খা বাস্তবায়ন করবো। তিনি বলেন, আমি আমার মনোনয়নের বিষয়টি কেন্দ্রিয় পর্যায়ে জানিয়েছি। যদি আমাকে যোগ্য বিবেচনা করে মনোনয়ন দেয়া হয় তবে সে অনুযায়ী দলের নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবো। আর সবচেয়ে বড় কথা দল যাকে মনোনয়ন দেয় আমি তার জন্য কাজ করবো।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button