ফিচার

মোবারকগঞ্জ চিনিকলে অনিয়ম দুর্নীতি লোক নিয়োগ : ভবিস্যৎ অনিশ্চয়তায় : অচিরেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা

বিশেষ প্রতিনিধি :

দক্ষিন পশ্চিমাঞ্চলের একটি ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে মৌসুমী কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুনীতির অভিযোগে উঠেছে। অবৈধ ভাবে হাতিয়ে নেয়া হয়েছে কয়েক কোটি টাকা । দীর্ঘদিন থেকে নানা অনিয়ম ও কর্মকর্তাদের উদাসীনতার কারনে মিলটি দিন দিন ধ্বংসের দ্বরপ্রান্তে যাচ্ছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৩–২৪ মাড়াই মৌসুমের জন্য ২২/১২/২০২৩ ইং তারিখের এক দপ্তরাদেশের ভিত্তিতে মিল কর্তৃপক্ষ বিভিন্ন পদে ৪১ জন কর্মচারী নিয়োগ দেন। (যার বরাত নং–মৌচিক/সংস্থাপন/ন –৩ (কৃষি–১)/৪৬১৪) বিভাগীয় প্রস্তাব ও ব্যবস্থাপনা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে মিলের কৃষি বিভাগের জন্য ২২/১২/২০২৩ মাড়াই মৌসুমে যেমস পদে নিয়োগ দেয়া হয়েছে তার মধ্যে মৌসুমী আনলোডিং ক্লার্ক ২জন,মৌসুমী কেইন কেরিয়ার সুপারভাইজার ২জন,মৌসুমী ক্রয় ক্রয় করনীক ২৬ জন,মৌসুমী কেইন গার্ড ৯ জন এবং মৌসুমী ম্যাসেঞ্জার ১জন এবং বাকী আরো ৪৩ জনকে মিলের ভিতরে কাজের জন্য বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, নিয়মানুযায়ী কর্মচারীদের নিয়োগে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থীদের আবেদনের পর যোগ্য প্রার্থীদের যাচাই বাছাইয়ের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। কিন্তুু মিল কর্মকর্তারা এ নিয়োগ প্রদানে পত্রিকায় বিজ্ঞপ্তী প্রকাশ ছাড়াই অনিয়ম,দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিজের খেয়াল খুশিমত অবৈধভাবে অর্থ গ্রহন করে সেভাবে নিয়োগ প্রদান করেছেন।  যোগ্যতার যাচাই–বাছাই বা মুল্যায়ন না করে ও অবৈধ  অর্থ গ্রহনের মাধ্যমে অযোগ্য–অদক্ষ বিভিন্ন লোক নিয়োগ প্রদান করা হয়েছে।  সূত্র জানায়,এ নিয়োগে অবৈধ ভাবে ২/৩–৪ লাখ টাকা করে যে অর্থ নেয়া হয়েছে তার পরিমান ৪/৫ কোটি টাকা হবে। এরপরও নিয়োগকৃতদের স্থায়ী করার আশ্বাস দিয়ে স্থায়ী করনে পুনরায় গোপনে লাখ লাখ টাকা লুটে নেয়ার পায়তারা চলছে। কর্মকর্তাদের এ অবৈধ নিয়োগের নাকি অন্যতম হোতা শ্রমিক নেতা গোলাম রসুল গত ৫ আগষ্ট থেকে নিরুদ্দেশ রয়েছে।  তিনিন লাগাতর মিলে অনুপস্থিত থাকার পরও তার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা বা কোন প্রকার বিধি ব্যবস্থা নেয়া হয়নি বলে সূত্র জানায়। এর মূল কারন নাকি এই কর্শকর্তারা তার প্রতি কৃতজ্ঞ ও তার আস্থাভাজন। তিনি নাকি এই নিয়োগ বানিজ্যের অন্যতম পার্টনার। আর এভাবে নানা রকম দুর্নীতির কারনে মিলটি দিন দিন ধ্বংসের প্রান্তে যাচ্ছে। অভিজ্ঞজনরা বলেন, মোবারকগঞ্জ সুগার মিলে যারা কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন এরা মিলটিকে বাঁচিয়ে রাখায় কোন আন্তরিকতা নেই। চাষীদের আখচাষে উদ্ধুদ্ধ করা, আখচাষ বাড়ানোর নানা কৌশল অবলম্বন ও উদ্যোগ গ্রহন এবং মিলের উৎপাদনের লক্ষ্যমাত্র  অর্জনে তেমন কোন পদক্ষেপ নিতে কোন চিন্তা তাদের মাথায় আছে বলে মনে হয় না। আর যে কারনে মিলের আয়ূষ্কাল যেন ফুরিয়ে আসছে। মিলের একজন আই সি রিফাজ জানান/মিল সূত্রে জানা  যায়, ২০২৩–২৪ মাড়াই মৌসুমে চিনির রিকভারী ছিল শতকরা ৩.৮ কেজি। যা মিলের ইতিহাসে নি¤œ পর্যায়ের। অথচ ন্যুনতম  রিকভারী হওয়া উচিৎ ছিল ৬.২১ কেজি। ২০২৩–২৪ মাড়াই মৌসুমে ব্রেক ডাউন ২১২ ঘন্টা (খাতা–কলমে),কিন্তু মাত্র ১০২ ঘন্টা চললে একটি মিলের ভবিষ্যত অন্ধকারে তলিয়ে যাবে এ আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই সুগার মিলটির অস্তিত্ব রক্ষায় যোগ্যতাসম্পন্ন কর্মকর্তা নিযুক্তির মাধ্যমে এবং দক্ষ জনবল না হলে অচিরেই মিলটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button