৭ বছর পর যশোর,কালিগঞ্জ ও চুয়াডাঙ্গা রোডে সরাসরি বাস চলাচল শুরু :

কোটচাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের
স্টাফ রিপোর্রটার :
পাঁচ বছর পর গতকাল সোমবার থেকে যশোর-কালিগঞ্জ- চুয়াডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। যশোর-চুয়াডাঙ্গা মালিক সমিতির দ্বন্দ্বে কারণে গত ৭ বছর ধরে যশোর-চুয়াডাঙ্গা সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ ছিল। এ সময়ে এ লাইনে শাপলা পরিবহনের বাস গুলো যশোর থেকে কালিগঞ্জ হয়ে হাসাদহ পযর্ন্ত এবং চুয়াডাঙ্গা থেকে ছেড়ে জীবননগরের হাসাদহ পযর্ন্ত চলাচল করতো। যে কারনে এ অঞ্চলের মানুষের যশোর থেকে চুয়াডাঙ্গা সরাসরি চলাচলে দুভোর্গের শেষ ছিল না।
এ অবস্থার প্রেক্ষিতে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের নেতৃবৃন্দ এ অচলাবস্থার নিরসনে এক উদ্যোগ গ্রহন করেন। তারা যশোর,চুয়াডাঙ্গা,কালিগঞ্জ,মহেশপুর বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। পরে ছাত্রদের উদ্যোগে গত শনিবার সন্ধায় কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ.ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক দলেন নেতারা যৌথ ভাবে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির সংগঠক হৃদয় আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম। প্রধান আলোচক পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবিত উপদেষ্টা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, কালিগঞ্জ বাস মালিক মিতির সভাপতি ফরিদ উদ্দিন, মহেশপুর বাস মালিক সমিতির সভাপতি এম এ ওয়াদুদ, যশোর বাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন, যশোর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির সভাপতি হাসান ইমাম, কালিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন,ছাত্রনেতা আল শাহারিয়ার অভিক প্রমুখ। সভায় উভয় পক্ষের মত প্রকাশের মাধ্যমে একটি যৌক্তিক সমাধানে পৌছে সোমবার থেকে সরাসরি যশোর-কালিগঞ্জ-চুয়াডাঙ্গা বাস চলাচলের সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়। পরে মিষ্টি বিতরনের মাধ্যমে সবাই আনন্দচিত্তে ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানান।


