Uncategorizedফিচার

কোটচাঁদপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলীর ইন্তেকাল: দিগন্তবাণী’র শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার :

ঝিনাইদহের কোটচাঁদপুরের একজন সিনিয়র সাংবাদিক ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ লিয়াকত আলী আজ শুক্রবার ( ২৫/১০/২৪) ভোর রাতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) তার বয়স হয়েছিল (৬৮) বছর। গত ১৮/০৯/২৪ ইং তিনি কোটচাঁদপুর–খালিশপুর মেইন রোডের বলুহর স্ট্যান্ডের নিকটবর্তি মোবাশ্বের মিয়ার তাল মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখানে অবস্থার অবনতিতে দ্রæত ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয়। এ অবস্থায় আজ শুক্রবার ভোরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে,ভাই-বোন,আত্মীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক লিয়াকত আলীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া ও  শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিগন্তবাণী পত্রিকা সম্পাদক আলহাজ্ব মুহাঃ শাহ জামান এক শোক বার্তায় মরহুম সাংবাদিক ও শিক্ষক লিয়াকত আলীকে একজন সৎ,ঈমানদান এবং দিগন্তবাণীর একজন ভালো পাঠক হিসেবে উল্লেখ করে বলেন  তার এ মৃত্যুতে দিগন্তবাণী একজন ভালো পাঠককে হারালো,সমাজ হারিয়েছে একজন ভালো মানুষকে । মহান আল্লাহ  মরহুম লিয়াকত আলীর জীবনের নেক আমল গুলোকে কবুল করে তাকে  জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন।  দিগন্তবাণীর পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button