ফিচার

 কোটচাঁদপুরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ-২৪ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের উদ্যোগে ‘জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ-২৪, অনুষ্ঠিত হয়েছে।শহরের বলুহর মোড় বাসস্ট্যান্ডে আস্থা কনভেনশন হলে সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখার সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান,বিশেষ অতিথি ছিলেন খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান,সোনালী ব্যাংক ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের এজিএম মোঃ রশিদুল ইসলাম প্রমুখ। সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখার ম্যানেজার বিএম শাহ জাহানের সভাপতিত্আবে ও ইএফআইসি ব্যাংক কোটচাঁদপুর উপশাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইরিশ মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় এলাকার বিভিন্ন সরকারি, বেসরকারি ব্যাংক, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান,ব্যাবসায়ী,শিক্ষকসহ সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে জাল টাকা প্রচলনের ক্ষতি,জাল টাকা চিহ্নিতকরন ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয় সম্পর্কে তুলে করেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button