জাতীয়ফিচার

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি : আলোচনা-মন্তব্য, সংবিধান সংশোধন না পুনর্লিখন?

আবু নাসিফ:

দেশের চলামান রাজনৈতিক পরিস্থিতি এক জটিল অধ্যায় অতিক্রম করছে। এক দিকে দক্ষিন মেরুতে ছাত্র জনতার বিপ্লব-বিজয় পরবর্তি পুর্নবিন্যাস কার্যক্রম, অন্যদিকে উত্তর মেরুতে বিরোধী পক্ষের প্রতিবিপ্লবের নানা ফন্দি-ফিকির,ষড়যন্ত্র ,দেশ বিদেশ নানা অপতৎপরতা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর দেশের চলমান বিভিন্ন ইস্যুতে বিএনপি ,জামায়াত,জাতীয় পার্টিসহ অনেক রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য তৈরী হলেও আইন শৃংখলা পরিস্থিতি নাজুক অবস্থায় সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি পাওয়ার দেয়ার সরকারের এই সিদ্ধান্তকে এই মুহুর্তের জন্য যৌক্তিক মনে করছে সবাই। পাশাপাশি সেনাবাহিনীর এই মেজিস্ট্রেসি পাওয়ার শুধু দেশে শৃংখলা ফেরাতেই যেন কাজে লাগে সরকারকে সেদিকে নজর রাখার কথাও বলছেন রাজনৈতিক দলেন নেতারা।

সংশ্লিষ্টরা মনে করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এখন পযর্ন্ত দেশের বিভিন্ন স্থানে ও বিভিন্ন সেক্টরে  বিশৃংখলা চলছে। আর এই সঙ্কট কাটাতে এই মুহুর্তে সেনা বাহিনীর হাতে মেজিস্ট্রেসি ক্ষমতা থাকলে মাঠের পরিস্থিতি বদলানো সম্ভব হতে পারে।

তাছাড়া ছাত্র-জনতার আন্দোলন কালিন বিপদসঙ্কুল দিন গুলোতে সেনা বাহিনী যেভাবে সহযোগিতা করেছে তা অবিশ্মনীয়। সে কারনে সবার একটা কথা মনে রাখা দরকার দেশে একটি বিপ্লব হয়েছে। আর কোন দেশে বিপ্লব বা স্বাধীনতার পট পরিবর্তনের পর তার সার্বিক পরিস্থির নতুন করে সাজাতে বেশ বেগ পেতে হয়। বস্তত: মানুষ যাতে নিরাপদ বা নিরাপত্তার সাথে দিন কাটাতে পারে এবং জন-ববান্ধব পরিবেশে চলাচল করতে পারে, সে জন্য পরিস্থিতির উন্নয়নে সেনা বাহিনীকে নির্বাহী মেজিস্ট্রেটের এই ক্ষমতা দেয়া হয়েছে। দেরিতে হলেও অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত সাধুবাদযোগ্য। দেশের বিভিন্ন স্থান থেকে যে ধরনের অরাজক ও নাশকতাজনক কর্মকান্ডের ঘটনা ঘটছে তাতে আইন শৃংখলা রক্ষায় সরকারে তরফে কঠোর পদক্ষেপের প্রয়োজন।

সবার জানা কথা বিগত আ’লীগ সরকারের পতনের পর আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী গুলোতে  জনবলের সংকট সমস্যা দেখা দেয়,যা আজো সুব্যবস্থা হয়নি। পুলিশের মধ্যে বিপুল সংখ্যক দলবাজ,ধান্ধাবাজ, চাটুকাররা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচারে দানবের ভুমিকা নিয়ে নির্মম, জঘন্য হত্যাযজ্ঞ চালায় ,নৈতিকতা বিসর্জন দিয়ে হিং¯্র পশুর আচরন করে তারা বিপ্লব পরবর্তি  গা ঢাকা দেয়। এরা আর নৈতিক শক্তি নিয়ে সামনে আসতে পারেনি। আর সে কারনেই আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী গুলোতে জনবলের এই সংকট সৃষ্টি হয়। যার ফলে হাসিনার পতনের পর আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা বিরাজ করছিল। ফলে দেশের সব জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা অনেকাংশেই চ্যালেঞ্জ হয়ে দাড়ায়। সে কারনে সেনা বাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দেয়ায় পরিস্থিতি উন্নতি হবে বলে রাজনীতি বিশেষজ্ঞরা মতামত দিয়েছে।

এদিকে দেশে বর্তমানে যে সংবিধান তার এক তরফা কর্তৃত্ববাদি বিশৃংখল ও বিপত্তিকর সব ধারা-বিধি সংযোজন করে বিধিবদ্ধ রাখার ফলে দেশের শাসন ব্যবস্থায় যে বাকশালী দানব মানুষের মাথা খাচ্ছে। মানবতার বিরুদ্ধে স্টিমরোলার চলছে তার  অবসান কল্পে নতুন করে সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন হবে তা নিয়েও নানা মতামত ও যুক্তি তর্ক হচ্ছে। সে প্রেক্ষিতে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী এককভাবে সর্বময় ক্ষমতার অধিকারি হওয়া,রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যতা না থাকা, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট না হওয়ায় উচ্চকক্ষে বিভিন্ন শ্রেনী ও পেশাজীবিদের প্রতিনিধিত্বের অনুপস্থিতি এবং সর্বোপরি সংবিধানে প্রধানমন্ত্রী পদধারীর মেয়াদহীন একচ্ছত্র স্বেচ্ছাচারি শাসকে পরিনত হওয়ার সব দ্বার উন্মোচিত থাকায় বিদ্যমান সংবিধানটির যথাযথ সংস্কার বা পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে দেখা দিয়েছে। এখন প্রশ্ন : পরিবর্তনটি কোন পথে- সংবিধান সংশোধনের মাধ্যমে নাকি পুনর্লিখনের মাধ্যমে? এর পক্ষে-বিপক্ষে মতামত থাকবেই। কিন্তু নিরপেক্ষতার নিরিখে দেশের কল্যানে যা করনীয় তা করতে হবে।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button