ঝিনাইদহে জামায়াত নেতা হত্যা মামলায় সাবেক দুইএমপি ও পুলিশ সুপারসহ ১৯ জনকে আসামী করে মামলা

আবু নাবিল;দিগন্তবাণী ডেস্ক
:
১৫ সেপ্টেম্বর ২০২৪
– ছবি : সংগৃহীত
বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের জামায়াত নেতা এনামুল হক হত্যার ঘটনায় দুই সাবেক সংসদ সদস্য ও সাবেক পুলিশ সুপারসহ ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে।
রোববার দুপুরে কোটচাঁদপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন নিহতের ভাই বিএম তারিকুজ্জামান।
এই নিয়ে সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন আদালতে ৫টি হত্যা মামলা দায়ের হলো।মামলায় সাবেক জেলা পুলিশ সুপার ১,আলতাফ হোসেন (৫৬) ২,সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম (৪৫)৩, এস আই মিজানুর রহমান ( মিজান দারোগা) (৪৮)৪, এস আই সৈয়দ আলী (৪৬)৫, সমির কুমার (৪০)৬, সাবেক সাংসদ শফিকুল আজম খান চঞ্চল (৫৮),৭, মিজানুর রহমান খান (৫৫)৮, মতিয়ার রহমান (৪৫)৯, কওছার আলী (কটা কাওসার)(৫০)১০ আঃ মতিন ( সাবেক চেয়ারম্যান)(৬০) ১১, নজরুল ইসলাম নজু (৪৮) ১২, আঃ হান্নান (৫০)১৩, শরিফুন্নেছা মিকি, ১৪,শেখ সোহেল আরমান (৪০)১৫,সাবেক সাংসদ নবী নেওয়াজ (৬০) ১৬, শফিকুর রহমান (৪৮) ১৭, শাহাজান আলী (৬০)১৮, তাজুল ইসলাম (৬৩) ১৯, এনামুল (৪২) মোট ১৯ জন কে আসামী করা হয়েছে।
মামলায় ঝিনাইদহ-৩ আসনের আ’লীগ দলীয় সাবেক দুই সংসদ সদস্য নবী নেওয়াজ ও শফিকুল আজম খান চঞ্চলসহ ১৪ জন নেতা-কর্মী এবং কোটচাঁদপুরের সাবেক সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই সৈয়দ আলী ও কনস্টেবল সমির কুমারসহ মোট ১৯ জনকে আসামি করা হয়েছে।
বাদি অভিযোগে উল্লেখ করেন, তার ভাই কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক এনামুল হককে ২০১৪ সালের ১ জানুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের মধ্য থেকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। এ সময় তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে ফিরছিলেন। অপহরণের একদিন পর ২৬ জানুয়ারি কোটচাঁদপুর শহরের নওদাপাড়া গ্রামে এনামুল হকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ওই সময় পুলিশ দাবি করে যৌথ বাহিনীর অভিযানে এনামুল নিহত হন।
বাদির অভিযোগটি গ্রহণ করে আদালত কোটচাঁদপুর থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন। অ্যাডভোকেট রুস্তম আলী আদালতে বাদির পক্ষে অভিযোগটি দায়ের করেন।
২০১৪ সালে কোটচাঁদপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মাওলানা তাজুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে বের হওয়ার সময় শহীদ মাষ্টার এনামুল চাচাকে উপজেলা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তারপর আওয়ামিলীগ নেতাদের পরিকল্পনায় রাতের বেলা নওদাগা হাইস্কুলে নিয়ে গুলি করে হত্যা করে



