কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ পড়–য়া ছাত্রের মৃত্যু: ১জন আহত

স্টাফ রিপোর্রটার:
ঝিনাইদহের কোটচাঁদপুরে শনিবার রাত সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় ইমন নামে এক কলেজ পড়–য়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মটর সাইকেল আরাহী তারই মামাতো ভাই উচ্ছাস ( ২০) । নিহত ইমন উপজেলার কাশিপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে এবং কোটচাঁদপুর পৌর কলেজের ডিগ্রী ক্লাসের ছাত্র।
জানাযায়, গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে ইমন তার ফুফাতো ভাই উচ্ছাসকে সাথে নিয়ে মোটর সাইকেলে এলাঙ্গি থেকে বাড়ি ফিরছিল। পথে নওদা গ্রামের স্কুলের কাছে একটি পিকআপ–ভ্যান এর সাথে ধাক্কা লেগে তারা দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। লোকজন তাদের উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে দ্রুত যশোর রেফার করা হয়। পরিবারের লোকজন যশোর নেয়ার পথে বার বাজার এলাকায় পৌছলে রাত ৯টার দিকে ইমনের মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ইমনের মৃত্যূ নিশ্চিত করে। সেখানে অবস্থার অবনতি হলে তার ফুফাতো ভাই উচ্ছাসকে ঢাকায় রেফার করা হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


