ফিচার

কোটচাঁদপুরে জামায়াতের মতবিনিময় সভা ও স্থানীয় সাংবাদিকদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কোটচাঁদপুরে শনিবার সকালে কোটচাঁদপুর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি অংশের কিছু সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সভার ব্যানারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা বলা হলেও এখানে কর্মরত বিভিন্ন জাতীয় ও গুরুত্বপুর্ণ মিডিয়ার সাংবাদিকদের আমন্ত্রন জানানো হয়নি। এ নিয়ে স্থানীয় ও সিনিয়র সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন,সভার ব্যানারে কোটচাঁদপুরের সাংবাদিকদের সাথে বলা হলেও সভা করা হয়েছে একটি অংশের সাংবাদিকদের সাথে,সবাইকে নিয়ে করা হয়নি। শহরের দুধসরা সড়কে আল–ফালাহ সেন্টারে এই মত বিনিময় সভা করা হয়। আর এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য সহঅধ্যাপক মোঃ মতিয়ার রহমান।

জামায়াত স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করলেও বিভিন্ন গুরুত্বপূর্ন মিডিয়া ও সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রন জানানো হয়নি। এতে কোটচাঁদপুর প্রেস ক্লাব ও রিপোর্টার ক্লাবের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এসব ক্লাবের সাংবাদিকরা মনে করেন এতে করে এসব ক্লাব  ও সিনিয়র সাংবাদিকদের অসম্যান করা হয়েছে। নের্তৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃংখল রাজনৈতিক সংগঠন। তাদের রাজনৈতিক কর্মকান্ড উদার ও সর্বজনবিদিত হওয়া বাঞ্চনীয় এবং সমাজের সবার জন্যে অনুকরনীয় হবে বলে শুভানুধ্যায়ীরা মনে করেন। যা সকল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষপাতহীন ভাবে প্রচার হবে। অথচ কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দের পক্ষপাতমুলক আচরন আমরা কামনা করিনি। উল্লেখ্য, এ অনুষ্ঠানে কোটচাঁদপুরের স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button