ফিচার
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা: কে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে কোটচাঁদপুরে মিছিল

কোটচাঁদপুর প্রতিনিধি:
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা: কে নিয়ে ভারতীয় পুরোহিতের অবমানাকর কটুক্তি ও সেই বক্তব্যকে বিজেপি এক নেতারসমর্থন দেয়ার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে আজ বাদ জুম্মা বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিল বের করেন। কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড থেকে প্রথমে একটি মিছিল বের হয়ে খালিশপুর সড়ক দিয়ে বলুহর মোড় বাস স্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। তারা ভারতের মদদপুষ্ট এসকল নাক্তিক–মরতাদদের ফাঁসি দাবি করেন।


