ফ্যাসিবাদের থাবা থেকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই

আবু নাবিল:
দেশের নির্যাতিত–নিপিড়িত সাধারন মানুষের বহু আকাঙ্খিত জুলাই–আগষ্ট (২০২৪) বিপ্লবের বয়স এরই মধ্যে পর পাঁচ মাস পার হয়েছে। এ অবস্থাায় নানা রকম আলোচনা–সমালোচনা ও শঙ্কায় সময় পার করেছে বাংলাদেশের এই বিপ্লবে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র–জনতা ও নিপিড়িত ফ্যসিবাদের বিপক্ষের আমজনতা।
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র–জনতা মনে করে এই সময়টি জুড়ে ফ্যাসিবাদি হাসিনার দোসররা ড. মুহাম্মাদ ইউনুসের অর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ করে প্রতিবিপ্লব ঘটাতে বহুম‚খি চক্রান্ত–ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । এ নিয়ে তারা বিভিন্ন আশঙ্কার কথা প্রকাশ করেছে। তারা মনে করে বিগত ১৬ বছর নানা অধিকার বঞ্চিত সাধারন মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলন করে সফল হতে পারেন নি, সবাই জুলাই–আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনকালিন এক প্লাট ফরমে থেকে এক দফা এক দাবি শেখ হাসিনা হটানোর কামনা বাসনা নিয়ে রাজপথের ছাত্র–জনাতার সাথে একাত্ম ছিল। রাজনৈতিক দলের কোন কোন পক্ষ বিশেষ করে বিএনপি অর্ন্তবর্তি সরকারের সংস্কারের দাবিকে এখন অপ্রয়োজন মনে করে দ্রæত নির্বাচনের দাবি করছে। এরই মধ্যে অর্ন্তবর্তি সরকারের সংস্কার বিষয়কে উপেক্ষা করে দ্রæত নির্বাচনের পক্ষে আন্দোলনের প্রস্ততির কথাও ভাবছে। রাজনৈতিক কিছু দল ও রাজনীতি সচেতন অনেকেই মনে করেন অর্ন্তবর্তি সরকারের দুর্বল ভ‚মিকার কারনে ষড়যন্ত্রে লিপ্ত ফ্যাসিবাদের দোষর ও তাদের মদদদাতা শক্তি আবার যদি ক্ষমতায় ফিরে আসে তবে বিপদের শেষ নেই। বিপ্লবী ও তাদের সহযোগিতাকারিদের জন্য কাল হবে। কারন ফ্যাসিবাদ আবরো ক্ষমতায় আসা মানে ফ্যাসিবাদ বিরোধীদের রক্তের বন্যা বইবে। এমনকি হতে পারে তা ফিলিস্তিনের মতো পরিস্থিাতি সৃষ্টি হবে। যা কারোই কাম্য নয়। কারন আমাদের প্রতিবেশি শক্তি এই ফ্যাসিবাদিদের আশ্রয়দাতাই নয় বরং সরাসরি মদদদাতা বলে সবাই মনে করে। বৈষম্য বিরোধীরা ছাত্র–জনতা মনে করে ড.মুহাম্মদ ইউন‚সের অর্ন্তবর্তী সরকারের উপর নানা কারনে ক্ষুব্ধ প্রতিবেশি দেশও।
তারা বলেন এরই মধ্যে আমারা দেখেছি ৫আগষ্ট শেখ হাসিনা সরকার ছাত্র–জনতার আন্দোলনে ভারত পালিয়ে যাওয়ার পর দেশে নানা দুর্যোগ ও নাশকতামুলক কর্মকান্ড ঘটে। যেমন ভারত থেকে পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে দেশের বিরাট ক্ষতি করা,হাইকোর্টে জুডিশিয়াল ক্যু করে সরকারকে অবৈধ ঘোষনার ব্যর্থ চেস্টা করা, সচিবালয়ের ভিতর আনসারদের দাবির আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ফ্যাসিবাদলীগের বিশৃংখলা, সচিবালয়ে আগুন দিয়ে কয়েকটি মন্ত্রনালয় জ্বালিয়ে ভশ্মিভ‚ত করা হয়,বকশি বাজারে বিশেষ আদালতে আগুন দিয়ে সব নথি পুড়িয়ে দেয়া, বাজারে সিন্ডিকেট করে জিনিষপত্রের দাম বৃদ্ধি করে অরাজকতা ও সাধারন মানুষের মন ভেঙ্গে দেয়ার চেস্টাসহ দফায় দফায় বিভিন্ন পক্ষ নানা দাবি নিয়ে রাজপথে অস্থিারতা ও বিশৃংখলার মাধ্যমে অর্ন্তবর্তি সরকারকে অস্থিার করে ব্যর্থ করে দেয়ার চেস্টায় লিপ্ত বলেও অনেকে সমালোচনায় আনছে। অর্ন্তবর্তী সরকারের মুখপাত্ররা বলছে ফ্যাসিবাদিদের সময়ে যে দুর্নীতি–অনিয়ম–লুটপাট–বেআইনি কর্মকন্ড,বিচার আচারসহ সব ক্ষেত্রে যা করা হয়েছে অর্থ্যাৎ সংবিধান যথাযথ সংস্কারের যৌক্তিক সময়ে নির্বাচন দেয়া হবে। তা হতে পারে আগামী ২০২৬ সালের মাঝামাঝি। কিন্তু বিএনপি এতে নারাজ।
বর্তমানে অভ্যন্তরিন গুরুত্বপুর্ন আরেকটি বিষয় হচ্ছে প্রশাসনে ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগি,সে সময় অবৈধ কর্মকান্ড ও ক্ষমতার অপব্যবহার করে সুবিধা হাতিয়ে নেয়া চাটুকাররা এখনো বিদ্যমান রয়েছে। তারা কেউ কেউ এখনো অধীর আগ্রহে রয়েছে যে হাসিনা আবারো যদি ফিরে আসে তবে আমাদের রাম রাজত্ব আবারো কায়েম হবে। যে কারনে দেশের সিভিল প্রশাসনে, পুলিশ প্রশাসনে, বিচারালয়,স্বাস্থ্যা বিভাগে,খাদ্য বিভাগে ঘাপটি মেরে অশুভশক্তি অপতৎপরতায় সক্রিয় রয়েছে বলে বৈষম্য বিরোধী মাঠ পর্যায়ের নেতারা নানা শঙ্কার কথা বলছে। তারা মনে করে এখনো দেশের পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে না,কারন হিসেবে তারা অভিযোগ করেন, বিগত ১৬ বছর ধরে যে পুলিশ ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে, নির্বাচন কালিন এবং সব সময় বিরোধী পক্ষকে দমনে সর্বশক্তি নিয়োগ করেছে, অর্থ্যাৎ সে সময় পুলিশ ছিল দেশের রাজা (যা সে সময় মানবাধিকার কমিশনের তৎকালিন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন এখন দেশের রাজা পুলিশ আর মাছের রাজা ইলিশ)। এখন সেই পুলিশ প্রজার সেবক হবে তা এমনটা তারা হয়তো মেনে নিতে পারছেনা।
এই সার্বিক পরিস্থিাতিতে ষড়যন্ত্রকামিরা চায় বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য বিনষ্ট করে অর্থ্যাৎ জুলাই আগষ্ট বিপ্লবের ঐক্যবদ্ধ শক্তিকে বিভক্ত ও দুর্বল করে দিতে পারলেই প্রতিবিপ্লব ও অর্ন্তবর্তি সরকারকে ব্যর্থ করে দেয়া সহজ হবে । আর সে চেস্টায় তারা আদাজল খেয়ে ঘাপটি মেরে মাঠে রয়েছে। তাই দেশেরে স্বার্থে ফ্যাসিবাদ ও বৈষম্য বিরোধী শক্তিকে বৃহত্তর স্বার্থে সব দ্ব›দ্ব ও মনোকষ্ট ভুলে অশুভ শক্তির দখলদারির বিরুদ্ধে অর্থ্যাৎ আগামীর বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ যাতে দেখতে না হয় তার জন্যে বিশেষ ত্যাগ ও সজাগ থেকে প্রতি কদম এগিয়ে যাওয়া। নইলে সমুহ বিপদের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।
রাজনৈতিক পর্যক্ষেক মহলের মন্তব্য হচ্ছে, ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার ভারতে পালানোর পর এক অভিভাবকহীন পরিবেশে ড. মুহাম্মাদ ইউনুস অর্ন্তর্বী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহন করায় আর্ন্তজাতিক অনেক দেশ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। একজন নোবেল বিজযী হিসেবে ড. মুহাম্মদ ইউনুসের আর্ন্তজাতিক গ্রহনযোগ্যতা অনেক বেশি। যে কারনে আর্থিক এবং রাজনৈতিক সমর্থনে তার প্রতি আমেরিকা–ইউরোপ সহ অন্যান্য শক্তিশালী দেশ গুলো সমর্থন দেয়। যে কারনে অনেক প্রতিকুলতার মধ্যেও অর্ন্তবর্তী সরকার রাষ্ট্রের হাল ধরে তা সামাল দিয়ে যাচ্ছেন। যে কারনে প্রতিবেশি ভারত অন্যায় ভাবে প্রভাব খাটাতে ব্যর্থ হচ্ছে। তেমন নেতিবাচক প্রভাব খাটাতে পারছে না। সে কারনে ড. ইউনুস কে ব্যর্থ করে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা প্রতিপক্ষের। এখানে প্রতিবেশিরও মাথা ব্যাথা। এ নিয়ে নানা শঙ্কা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সমন্বয়ক আবু হোরায়রা ও আরেক সহযোগি আল শাহরিয়ার অভিক বলেন আমরা মনে করি, নিজেদের মধ্যে অভ্যন্তরিন যত মত দ্ব›দ্ব থাকুক, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে প্রতিহত করতে সব কিছু ভুলে এক মঞ্চে ঐক্যবদ্ধ থাকতে হবে।



