আমার মা ও একজন আল্লাহভীরু নারীর চরিত্র গুনাবলি

আলহাজ্ব মুহাঃ শাহ জামান
আমার মা ছিলেন একজন আল্লাহভীরু নারী এ কথা বলতে আমার যেন গর্ব হয়। তিনি মহান আল্লাহকে ভয় করতেন হৃদয় থেকে। এ কথাটি বলার কয়েকটি কারনের মধ্যে একটি হলো আল কোরআনে মহান আল্লাহ বলেন– ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুমÑইন্নাল্লাহা আলিমুন খাবির। অর্থ্যাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যাক্তিই অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে সবার্ধিক আল্লাহ ভীরু। নি:সন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত।” ( স‚রা হুজরাত–১৩), অন্য আয়াতে আল্লাহ বলেন–আল্লাহকে ভয় কর, সম্ভবত তোমরা কল্যান লাভ করবে।” (স‚রা বাকারাহ)। মাকে দেখেছি তিনি মহান আরøাহস সোবহানাহু ওয়া তায়ালাকে অনেক ভয় করে চলতেন। কোন বিষয় কোরআনের বা হাদিসের নির্দেশ এ কথা শুনলে তা এত বেশি গুরুত্বসহ আমল করতেন যে তা তার সন্তানদের জন্যেও তিনি জোর তাগিদ দিতেন, এমনকি তা অমান্য হতে দেখলে তিনি প্রতিবাদ,ক্ষোভ এবং ঘৃনা করতেন। তিনি বলতেন আল্লাহর আদেশ যে মেনে চলে না সে শুধু আল্লাহর দুশমনই নয় আমারও মনের দুশমন। মা হিজাব বা পর্দা পালনে অত্যন্ত সক্রিয় ছিলেন। এমনকি তিনি মনে করতেন যে নারী পর্দা করে না সে জান্নাতে যেতে পারবে না। কারন নামাজ রোজা যেমন আল্লাহর ফরজ নির্দেশ তেমনি পর্দা বা হিজাবও ফরজ নির্দেশ। আমরা বর্তমানে দেখি অনেক মেয়ে হিজাব বা পর্দা/বোরখা পরে বাজারে ঘুরে বেড়ায়। অনেকে নিজের হাত–পা মুজা পরে চোখ দু’টো বের করে বাজারে দোকানে দোকানে জিনিষ কিনে বেড়ায়। তারা মনে করে তারা তো হিজাব বা বোরখা পরেছে। এখন যেখানে খুশি সেখানে যেতে তাদের বাধা নেই। আসলে কি তাই? এতে তারা ঞয়তো কেউ কেউ আত্ম তৃপ্ত। কিন্তু প্রকৃত পক্ষে মহান আল্লাহ হিজাব বা পর্দার যে বিধান দিেেয়ছৈন তার স্বরুপ কি। তার বাস্তব রুপ কিভাবে প্রতিপলিত হবে তা কিন্তু অনেকেই উপলব্ধি করে কিনা সন্দেহ। কারন সুরা নুরের ৩১ নং আয়াতে মহান আল্লাহ বলেন– ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ–সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। (সুরা নুর–৩১) এই আয়াতের শুরুতে বলা হয়েছে “ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে।”যে নারী বাজারের দোকানে দোকানে ঘুরে কেনা কাটা করে বেড়ায়, দোকানদারের সাথে হাসি–তামাসা, রসিকতা করে (দর কষা–কষি করে) মালামাল কেনা–কাটা করে,সে কি দৃষ্টিকে নিচের দিকে নামিয়ে দরকষাকষি করে? সে কি পর পুরুষের দিকে দৃষ্টিপাত হচ্ছে না? কুপ্রবৃত্তি তাকে কি আকর্ষন করছে না? তার হিজাব পালন আল্লাহর নির্দেশের আলোকে হচ্ছে নাকি নিজের মনগড়া ও লোক দেখাানো কায়দায় হচ্ছে? এ অবস্থাা চলছে বর্তমানে। তা ছাড়া এক তরফা কাজ সম্পুর্ণ হয় না। যেমন এত হাতে তালি বাজে না। যদিও পর্দা বা হিজাবের নির্দেশনা ঈমানদার পুরুষদের জন্যেও সুরা ন‚রের ৩০ আয়াতে আল্লাহ বলেন– মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। সুরা নুর–৩০। মা হারাম কোন জিনিষ খেতেন না যদি জানতেন যে জিনিসটি হারাম। মা আরেকটি জিনিষ খুব গুরুত্ব দিতে আমি দেখেছি। যা সচরাচর আমরা কোন ভ্রæক্ষেপই করি না। এমনকি আমরা বিষয়টি অনেকেই জানি না। তা হলো আল কোরআনের একটি আয়াতে মহান আল্লাহ বলেন–হে ঈমানদারগন তোমরা প্রত্যেক নামাজে সুন্দর পোষাক পরিধান করো (তা যেন হয় পবিত্র)। মাকে দেখেছি তিনি প্রত্যেক নামাজে সুন্দর কাপড় পরে নিতেন। আল্লাহর নির্দেশ অমান্য করতেন না। তিনি সুন্দর ও পবিত্র পোষাক পরতেন। কোন ব¯‘ পবিত্র না হলে আল্লাহ তা গ্রহন করেন না। মা এসব কথা খুবই স্মরনে রেখে চলতেন। আমাদের তাগিদ দিতেন। তিনি এ জন্যই আল কোরআনে আল্লাহর কোন নির্দেশ শুনলে মা তা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমল করতেন। বলতেন আল্লাহর আদেশ অমান্য করলে আমি তার কাছে মৃত্যুর পর কি হিসেব দেব। আমি তো একদিন মৃত্য‚ বরন করবো তখন কিন্তু আমার কেউ কোন সাহায্যকারী থাকবে না। মা কবরের আযাবের কথা শুনলে বলতেন যাদু আমি কিভাবে অন্ধকার কবরে থাকবো। মা এমন ভাবে বলতেন যেন তিনি ভয়ে কাপঁতেন। মনে হচ্ছে তাকে বুঝি এখনই কবরে নিয়ে যাওয়া হবে। গত ৮ জানুয়ারী ২০১৮ সোমবার ছিল আমার মায়ের মৃত্যু দিন। প্রতিবছর এই দিন এলই যে মাকে স্মরন করি তা কিন্তু নয়। বরং মাকে মনে পড়ে সব সময়।
ছোট বোনের মৃত্যু : হৃদয়কে ভারাক্রান্ত করে
আমার অতি¯েœহের ছোট বোন নীরবে চোখের সামনে চলে গেলো। কিন্তু বলে যায়নি। বলে যাওয়ার সুযোগ হয়নি। যে বোন প্রায় প্রতি দিনই মোবাইল ফোনে খোজ খবর নিত। সে বোনটি কিভাবে চলে গেল না বলে তা ভাবতে গিয়ে অশ্রæসিক্ত হই প্রতিনিয়ত। হিসেব মিলাতে পারি না। কারো কাছে বলতে গিয়ে বা ভাবতে গিয়ে অশ্রæসিক্ত হই। কিন্তু আমাদের জানা উচিৎ আল কোরআনে মহান আল্লাহর বাণী “ ইজা যা—আ আজালুহুম লা ইয়াস্ততায়খিরুনা ছায়াতাও ওলা ইয়াস্তাকদিমুন” অর্থ্যাৎ মৃত্যুর জন্য নির্ধারিত সময় প‚র্ন হলে বিন্দুমাত্র বিলম্ব বা অবকাশ দেয়া হবে না।”( সুরা আল ইমরান–১৮৯)। আল কোরআনের এ আয়াত পড়লে আমার বোনের আকশ্মিক মৃত্যুর হিসেব মিলে যায়। হ্যাঁ মহা গ্রš’ আল কোরআনের এই আয়াত যে কথা বলছে তা চিরন্তন সত্য। একটি সত্য হলো– আমরা মৃত্যু সম্পর্কে উদাসীন। আমরা মনে করি মৃত্যু হবে এবং এটি সত্য। মৃত্যু হবে বৃদ্ধ হলে, কিংবা বয়স হলে। অল্প বয়সে আমরা যে কোন মুহুর্তে মৃত্যু বরন করতে পারি একথা মনে প্রানে বিশ্বাস করি না। আমরা ভাবি আমি ছোট ভাই আমার বড় ভাই রয়েছে, বোন রয়েছে,কারো কারো বাবা মা জীবিত আছে, তারা মারা যাবে তার পরই আমাদের মৃত্যুর সিরিয়াল আসবে। কিন্তু বাস্তবতা কেন এমন হয়। যখন দেখি সন্তানের লাশ নিয়ে বাবা দাফন করতে যাচ্ছেন গোরস্থাানে। কিংবা ছোট বোন বা ভাইতে নিয়ে বড় ভাই কবর স্থাানে যান। তখনই সবাই মন্তব্য করেন নানা ভাবে। বলি অকাল মৃত্যু। আসলে অকাল মৃত্যু বলে আল্লাহর কোন নিয়ম নেই। যে কোন মুহুর্তে, যে কোন সময় যে মৃত্যু উপস্থিাত হতে পারে যে কোন প্রানের সামনে এ কথাই মহা সত্য। যা সেদিন আমরা দেখলাম বোনের মৃত্যুতে। ছোট বোনটি খুবই ¯েœহের ছিল। প্রতিদিনই বলতে গেলে খোজ খবর নিত, নিতাম। ও যেন ছোট মানুষের মতোই চঞ্চলা–চপলা ছিল। মা বাবার জন্যে ওর যেমন ছিল অনেক ভালোবাসা তেমনি ভাই–বোনসহ স্বজনদের জন্যেও। খুবই পরহেজগার ছিল বলে মনে করি। কারন সপ্তাহে দুদিন রোজা থাকা রাতে আল কোরআনের ৬/৭ টি সুরা না পড়ে ঘুমতো না।
এমনই জীবন যাপন ছিল তার। কিন্তু কি নিয়তি জানি না। সেদিন ছেলের মোটর সাইকেলে চড়ে যশোর শহরের একটি রাস্তার বিটে ধাক্কা খেয়ে পড়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার সিটি স্ক্যান করে বললো রোগির অবস্থাা খারাপ। আইসিইউতে নিতে হবে। তাপর পরের দিন নিউরো ডাক্তার অবস্থাা দেখে বললেন দ্রæত ঢাকায় নিয়ে যেতে হবে। নিউরো সায়েন্স হসপিটালে । সেখানে নেওয়া হলে ডাক্তার দেখে শুনে বললেন এই রোগির অবস্থাা ভালো না। আমরা রিক্স নিয়ে এখানে ভর্তি করেবা না। ঢাকা মেডিকেলে নিয়ে যান। নিরুপায় হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলো। কিন্তু সেখানে আইসিইউতে সিট না পেয়ে বিশেষ চেস্টায় বার্ন ইউনিটের আইসিইউতে নেয়া হলো। ডাক্তার দেখলেন। আমরা ভাইবোন নিকট স্বজন বার্ণ ইউনিটে বাইরে অপক্ষোর প্রহর গুনছি। হে আল্লাহ তুমি সুস্থা করো। কিন্তু ডাক্তারের মধ্যে হতাশা। জিসিএস-.৪। ডাক্তার বললেন– জিসিএস ১৫ থাকলে আমরা ওটি–তে নিলে ভালো রেজাল্ট আশা করতে পারি। কিন্তু তার পজিশন বর্ডার পয়েন্ট। আসলে আমরা তো অতসব বুঝি না। নিউরো সার্জারী (প্রফেসর) ডাক্তার ৩০ ডিসেম্বর বললেন আমরা দুঃখিত আপনার বোনের জন্যে কিছুই করতে পারলাম না। আপনারা বাংলাদশের সর্বো”চ চেস্টা করেছেন, এটা আপনাদের শান্তনা। কিন্তু আমরা দুঃখিত যে আমাদের সব শক্তি শেষ। এখন এক জায়গায় আপনারা আশা করতে পারেন। আর তা হলো মহান আল্লাহর দরবার। যিনি জীবন ও মৃত্যুর মালিক। তিনি চাইলেই শুধু বাঁচাতে পারেন। এ ক্ষনে আমাদের সবার দু’চোখ গড়িয়ে অশ্রæ ঝরছে। বললাম– হে আল্লাহ আপনি আমার ¯েœহের ছোট বোনটিকে হায়াত বাড়িয়ে দিন……। কিন্তু না, রবের সিদ্ধাš হলো না। তাকে আর অবকাশ দেয়ার সময় নেই। এটাই তাকদীর বা রবের চুড়ান্ত নির্ধারনী। পৃথিবীর জীবনে তার সময় তার শেষ। তাই ডাক্তারের সকল চেস্টা করে ও সুস্থ্যা হবে সবার অধীর আকাঙ্খাকে উপেক্ষা করে পাঁচ দিন মৃত্য‚র সাথে যুদ্ধ করে হেরে গেলো আমার বোন। ৩১ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২ টার দিকে তার ব্রেন ও হার্ট আইসিইউর বেডে ডেড বলে ঘোষনা হলো। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহ রাজিউন) অর্থ্যাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে আর আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। ভাবলাম একটি বছরের শেষ দিন আমার বোনের জীবনের শেষ দিন হবে তা কোন দিনই ভাবতে পারিনি সে কোন দিন খল্পনা করেনি। এটাই চিরন্তন সত্য যে মৃত্যুর জন্য নির্ধারিত সময় উপস্থিাত হলে কারো জন্যে একটি মুহুর্ত অপেক্ষা করা হবে না। ০১ জানুয়ারি ২০২৫ সকালে তার জানাজা ও দাফন কার্য শেষ হয়। বললাম হে করুনাময় গাফুরুর রাহিম, তুমি আমার ¯েœহের ছোট বোনের জীবনের নেক আমল গুলো কবুল করে নাও। আর ছোট বড় সকল গুনাহ ক্ষমা করে দাও। তাকে জান্নাতের সম্মানিত মেহমান বা ইল্লিনের দফতরে তার নাম লিপিবদ্ধ করলে আমরা তোমার কাছে চির কৃতজ্ঞ থাকবো।
আমরা সেদিন বার্ণ ইউনিটের বাইরে আমাদের মতো আরো অনেক মানুষ স্বজনের চিকিৎসার জন্যে এসে হাসপাতালের বারন্দায় গড়াতে দেখলাম …. যেন মৃত্যুর মিছিল দেখেছি….



