ফিচার

কোটচাঁদপুরে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানব বন্ধন ও আলোচনা সভা

স্টাফ রির্পোটার:

ঝিনাইদহের কোটচাঁদপুরে গতকাল আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচির মধ্যে দিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করে। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে জাতীয় সংগিত পরিবেশন,জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন,ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। এরপর উপজেলা পরিষদ গেটের সামনের সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টায় “দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়” শীর্ষক এক আলোচনা সভা উপজেলা অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর, সিনিয়র মৎস কর্মকর্তা দ্বীন মোহাম্মদ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ–সভাপতি অধ্যাপক ওলিয়ার রহমান, সাবদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জেলা সমন্বয়ক হৃদয় আহসান,অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ ইশতিয়াক আহমদ ও গীতা পাঠ করেন শ্রীমতি বকুল রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ–সভাপতি আলহাজ্ব  মুহাঃ শাহ জামান।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button