Uncategorized

সীমান্তে আ’লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

স্টাফ রিপোর্টার:

সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ৪৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, নানা অপকৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালিয়ে যাওয়া নেতাকর্মীদের বেশিরভাগ কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যেহেতু কলকাতা ও পশ্চিমবঙ্গের খুব কাছের সীমান্ত যশোর ও সাতক্ষীরা, তাই আমরা ধারণা করছি এই দুই সীমান্ত দিয়েই নেতাকর্মীরা অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্তে কঠোর বিজিবির নিরাপত্তা বলয় বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে বিজিবি স্থানীয় জনসাধারণের সংম্পৃক্ততায় সীমান্ত রাতদিন টহল বৃদ্ধি করবে। এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য বিজিবিকে জানালে তথ্যদাতাকে পুরস্কার দেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আগামীতেও দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Leave a Reply

Back to top button