প্রকাশনা

ঝিনাইদহে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু

‎ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৬টার সময় নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়। নিহত মজিবর খাঁ (৬০) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)। সদর উপজেলার গাগান্না গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক মজিবর খাঁ সকালে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে যায়। ফ্যান না চলায় তিনি চেক করতে গেলে  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের উপর পড়ে যায়। পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়। একই সাথে স্বামী স্ত্রী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button