ঝিনাইদহে এনসিপির মূখ্যসংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর ওপর হামলা

স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা কেরা হয়েছে।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এই হামলা হয়েছে বলে দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে!’
একই দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। তিনি বলেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে। রাজনীতিকে যারা সহিংস করে তুলছো তাদের কবর রচিত হবে। চোরকে চোর আর ডাকাতকে ডাকাত আমরা বলবোই। তোমরা যত বেশি উচ্ছৃঙ্খল আচরণ করবা। হ্যাডম দেখাবা তোমাদের পতন তত সন্নিকটে আসবে। ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ। আজ দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ এর সাথে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে । সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মিদের উপর হামলা করে । এসময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠি সোটা এবং হকিষ্টিক । সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে । পরে নাসির উদ্দীন পাটোয়ারীসহ জেলার নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয় । এনসিপির যুগ্ন সদস্য সচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামায পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা । আমরা মসজিদেও নিরাপদ নয় । তাহলে দেশটা কার কাছে নিরাপদ । এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, আইনমন্ত্রীর নির্দেশে এ হমলার ঘটনা ঘটেছে । আমাদের উপর স্বসস্ত্র হামলা করা হয়েছে । ইনশাআল্লাহ আইনমন্ত্রির বিচার একদিন করবো আমরা । এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি ।



