ঝিনাইদহ-৩ আসন-বিএনপি নেতাকর্মীরা মনে করেন ব্যারিষ্ট্রার কাজল প্রার্থী হলে হিসাব-কিতাব পাল্টে যাবে

আবু নাবিল:
ঝিনাইদহ-৩ সংসদীয় আসন কোটচাঁদপুর-মহেশপুরে নেতা কর্মীরা দ্বিধাবিভক্ত হয়েও কেন্দ্রিয় সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে। তারা বিশ্বাস করে এই আসনে জামায়াতের অধ্যাপক মতিয়ার রহমান এখনো অপ্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে ভোটারদের কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে।
আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে প্রধান প্রধান রাজনৈতিক দলের মধ্যে জামায়াত সক্রিয় নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি’র কোন প্রাথীর্র দলীয় মনোনয়ন এখনো চুড়ান্ত না হওয়ায় দলীয় প্রার্থী হিসেবে কেউ তেমন সক্রিয়ভাবে গনসংযোগ বা নির্বাচনী প্রচার করছেন না। ২০১৪ সালেও এই আসনে জামায়াতের প্রার্থী মোঃ মতিয়ার রহমান সংখ্যাগরিষ্ট ভোটারদের ব্যাপক সমর্থন পান। ২০১৮ সালের সে নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যাপক মতিয়ার রহমানের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে বিএনপি, জামায়াত নির্বাচনে অংশ গ্রহন করে নি। যে কারনে আ’লীগের প্রার্থী মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি এমপি হন। এলাকায় খোজখবর নিয়ে জানা যায়, সংখ্যাগরিষ্ট ভোটাররা মনে করেন এখানো এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান জনপ্রিয়তায় সমর্থনে শীর্ষ স্থান দখল করে আছেন। বিএনপি’ নেতা কর্মী-সমর্থক ভোটাররা মনে করেন বিএনপির সংসদ সদস্য পদে যদি ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনিত করা হয় তবে এই আসনে ভোটের হিসাব নিকেশ পাল্টে যাবে। কারন ভোটারদের আস্থা এবং বিশ্বাস ব্যারিষ্ট্রার রুহুল কুদুস কাজলের প্রতি ভিন্ন ধরনের। তিনি শুধু কেন্দ্রিয় পর্যায়ের নেতাই নন, তিনি যোগ্যতার বিবেচনায় অনেক শীর্ষে। তাকে মনোনয়ন দিলেই কেবল বিএনপি এই আসনে বিভক্তি,গ্রুপিং ,পক্ষ-বিপক্ষ ভুলে এক মঞ্চে এসে কাজ করবে। আর সে অপেক্ষাতেই রয়েছে ঝিনাইদহ-৩ ( কোটচাঁদপুর-মহেশপুর) আসনের বিএনপি।
উল্লেখ্য,বর্তমানে এখানে বিএনপি’র ২জন প্রার্থীর মধ্যে কেন্দ্রিয় সহ-তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও সাবেক ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি এই দুই নেতার পক্ষ সমর্থনে কোটচাঁদপুর- মহেশপুরের বিএনপি’ দুইভাগে বিভক্ত।
অন্যপক্ষে এই আসনের বিএনপি’র কেন্দ্রিয় নেতা ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল দলের প্রার্থী হলেই কেবল ভোটের হিসেব কিতেব পাল্টে যাবে মনে করে ভোটারদের একটি বড় অংশ বিএনপি। ব্যারিষ্ট্রার রুহুল কুদুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সর্বশেষ নির্বাচনসহ পর পর ৩বার নির্বাচিত সেক্রেটারী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি,সাবেক কুটনীতিক,(বাংলাদেশ হাইকমিশন,লন্ডন যুক্তরাজ্য), বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্তমানে অর্ন্তবর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি’র ৩জন প্রতিনিধির দলের ১জনসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ন সংগঠনের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন । এক প্রশ্নে দিগন্তবাণীকে ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে দলের প্রার্থী হচ্ছি কিনা জানি না তবে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুরে) আসনে যদি দল আমাকে উপযুক্ত মনে করে মনোনয়ন দেন তবে আমি অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে নেবো। তিনি বলেন,আমি বিগত ১৯৯১ সাল এবং পরবর্তি নির্বাচনেও এলাকায় সাবেক এমপি মিঃ শহিদুল ইসলাম মাস্টারের নির্বাচনকালিন সময়ে তার সহযোগিতায় থেকে এলাকায় দায়িত্ব পালন করেছি। আমি মহেশপুর ও কোটচাঁদপুর দুই উপজেলার মানুষের ভালোবাসা ও আস্থা আমার প্রতি আছে এটা আমার বিশ্বাস।
এ প্রসঙ্গে স্থানীয় এলাকার নেকা কর্মীদের সাথে কথা হলে তারা দৃঢ়তার সাথে বলেন, যদি এই আসনে ব্যারিষ্ট্রার রুহুল কুদ্দুস কাজল প্রার্থী হন তবে এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।


