প্রকাশনা

কোটচাঁদপুর রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকেট জালিয়াতির অভিযোগ: যাত্রীরা দ্বিধা-দ্বন্দ্বে

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহ জেলার গুরুত্বপুর্ন কোটচাঁদপুর রেল স্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে জাল-জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রতিদিন যাত্রীদের নিকট প্রকৃত ট্রেনের টিকিট বিক্রি না করে অন্য ট্রেনের ব্যাকডেটের নকল টিকিট বিক্রি করা হচ্ছে বিষয়টি নিয়ে চলছে ক্ষোভ ও সমালোচনা।

যাত্রীদের অভিযোগে বলা হয়,কাটচাঁদপুর স্টেশনে দীর্ঘ দিন থেকে যশোর-চুয়াডাঙ্গা-দর্শনা-মোবারকগঞ্জ-নওয়াপাড়াসহ অন্যান্য স্টেশনে যেতে আন্তঃনগর সাগরদাড়ি,কপোতাক্ষ-রুপসা,সুন্দরবনসহ বিভিন্ন ট্রেনের টিকেট কাউন্টার থেকে সংগ্রহ করতে গেলে এক ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনের পুরানো টিকিট কলম দিয়ে স্থানের নাম লিখে বিক্রি করা হচ্ছে। আর এ অবস্থা চলছে দীর্ঘ দিন থেকে। স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহের সময় এক ধরনের পুরানো প্রেস থেকে ছাপা কাগজের টিকিট বিক্রি করা হচ্ছে। যেসব টিকিট গুলো ডেটওভার ও অন্য আন্তঃনগর ট্রেনের। যেমন সাগর দাড়ি ট্রেনের টিকিট না দিয়ে কপোতাক্ষ ট্রেনের পুরারো টিকিটে আন্তগগর কপোতাক্ষ বা রুপসা লেখা টিকিট বিক্রি করা হচ্ছে। অথচ সে টিকিটের মেয়াদ নেই। নতুন ডেটের  সিল মেরে দেয়া  হচ্ছে। কখনো টিকিটে ছাপানো তারিখ কেটে প্রেজেন্ট ডেট লিখে দেয়া হচ্ছে। রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ন পরিবহন বিভাগে কেন এমন করা হচ্ছে এ নিয়ে যাত্রীরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। স্টেশন মাস্টারকে জানতে চাইলে সদুত্তর না দিয়ে তিনি বলেন কোন সমস্যা নেই। ট্রেনে টিটিই কিছু বলবে না। যাত্রীদের প্রশ্ন কেন প্রকৃত চলাচলকৃত ট্রেনের টিকিট এর পরিবর্তে অন্য ট্রেনের ব্যাকডেটের টিকিট দেয়া হচ্ছে বিষয়টি রেল কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া জরুরী বলে যাত্রীরা দাবি জানিয়েছে।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button