গোলাপ চাষ করবেন?

নিউজ ডেস্ক, , ০১ জুন ২০২৫
গোলাপ ফুল একটি প্রাচীন প্রজাতির উদ্ভিদ। যা মানবসভ্যতায় অনেক আগে থেকেই ছিল। প্রায় ৫ হাজার বছর আগে মধ্য এশিয়ায় গোলাপের বিভিন্ন জাতের চাষ শুরু হয়। দার্শনিক কনফুসিয়াসের লেখায় গোলাপের কথা জানা যায়। গোলাপের একশটির বেশি জাত আছে। গোলাপের আদ্যোপান্ত বলেছেন ঝিনাইদহের হরিণাকু–ু উপজেলার উপসহকারী কৃষি অফিসার লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান—শফিক বিপ্লব।
পরিচিতি
গোলাপ ফুলের বৈজ্ঞানিক নাম জড়ংধ (রোসা)। ইংরেজি নাম জড়ংব (রোজ)। চায়না ভাষায় ফিনিন। গোলাপের অনেকগুলো জাত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলোকাঁটা গোলাপ, চায়না গোলাপ, বেঙ্গল ক্রিমসন, ইরানি গোলাপ, ইউরোপীয় হাইব্রিড গোলাপ, ইন্ডিয়ান গোলাপ। চীনের হুবেই প্রদেশের কুয়েইচৌ অঞ্চলে সর্বপ্রথম গোলাপ চাষ হয়।
জাত
আমাদের দেশে চায়না ও ইন্ডিয়ান গোলাপের আধিক্য দেখা যায়। এ ছাড়া ইংলিশ, আমেরিকান ও ডাচ রোজ অন্যতম। জনপ্রিয় কিছু গোলাপের জাত হলো—সোলাইরি, জুমেলি প্রিন্সেস ডিমোনাকো রিভাইবাল, এবারাকো, এডিমিশেল হিলিনা, টপসিক্রেট, আব্রাহাম ডারিনা, অ্যাভালেন্স এলাংকা। হাইব্রিড বড় কাট ফ্লাওয়ারের কিছু জাত হলো—অভিসারিকা, তাজমহল, মুস্টোন, ব্লমুন টাটা প্যারাডাইস, রেডলাভ রং। এ ছাড়া মিনিয়েচার চায়না রোজ সামারস্নো, কাটিং গোলাপ, লাল, হলুদ, কমলা, পিংক ও কালো জাতের গোলাপ জনপ্রিয়। জাগো নিউজ



