ঝিনাইদহের চাঞ্চল্যকর ফোরমার্ডার মামলার রায়: ২জনের যাবজ্জীবন, ১১জন খালাস

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ প্রায় ২০ বছর পর ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার রায় ঘোষনা করা হয়েছে। গত বৃহষ্প্রতিবার ঝিনাইদহ অতিঃ জেলা ও দায়রা জজ–১ম আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ মাহবুব আলম এই রায় প্রদান করেন। এতে ২ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং ১১ জন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। (মাত্র ৬০ হাজার টাকার জন্য এই ৪জনকে স্বাস রোধ করে হত্যা করা হয়)।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন–আব্দুল কুদ্দুস,সে মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের (মৃত) আলী আহাম্মদ ব্যাপারীর ছেলে ও অমেদুল ইসলাম (পেরেক),কোটচাঁদপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের আলী বক্্েরর ছেলে। সাজাপ্রাপ্তদের মধ্যে ওমেদুল ইসলাম পেরেক কারাগারে থাকলেও আঃ কুদ্দুস পলাতক রয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন,রায়হান জর্দ্দার,আঃ মান্নান,মনিরুল ইসলাম,টিপু ওরফে রাজুু,শরিফুল ইসলাম (শরিফ শেখ),সাইফুল ইসলাম,আমির হোসেন,আঃ লতিফ,আয়নাল হোসেন,নুর ইসলাম ও আলী আজগার।
নিহত ৪ ব্যাক্তি হলেন,আলী আকবর (৩২) ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের সোনা মিয়ার ছেলে) এবং রাজু আহম্মেদ,(৩০),দেলোয়ার হোসেন (৩২) ও খোকন মিয়া (৩২) কুমিল্লা সদরের বালুতোপা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও ঘটনার বিবরনে জানা যায়, ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর নিহত ৪ ব্যাক্তি রাজু আহম্মেদ (৩০),দেলোয়ার হোসেন (৩২) ও খোকন মিয়া (৩২) কুমিল্লা থেকে ব্যবসার উদ্দেশ্যে তাদের আত্মীয় সম্পর্কের চন্ডিপুরের আলী আকবার (৩২)’র নিকট আসেন। পরে আলী আকবার তাদের নিয়ে কাগমারী গ্রামের আব্দুল কুদ্দুসের কাছে যায়। আঃ কুদ্দুস একজন ভ্যানচালক। সে কোটচাঁদপুরের কাগমারী গ্রামে শশুর বাড়িতে থাকতো। দুষ্টচরিত্রের আঃ কুদ্দুস এদের কাছে অনেক টাকা আছে ধারনা করে তা লুটার উদ্দেশ্যে কুমতলব আটে। এবং সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করে। ঘটনার আগের দিন নিহতরা আঃ কুদ্দুসের বাড়িতে বসে পরামর্শ করে ব্যবসার জন্যে একটি আলমসাধু ক্রয়ের সিদ্ধান্ত নেন। পরামর্শ অনুযায়ী ১৩ সেপ্টেম্বর রাতে আঃ কুদ্দুস আলী আকবারসহ ৪জনকে তার ভ্যানে করে আলমসাধু কেনার উদ্দেশ্যে বিদ্যাধরপুর গ্রামে যাওয়ার কথা বলে রাত ১০/১১টার দিকে বলুহর ডাকাত তলার মাঠ দিয়ে বিদ্যাধরপুর গ্রামের দিকে নিয়ে যায়। এই ফাকে ধূর্ত আঃ কুদ্দুস গোপনে ঘাতক সন্ত্রাসী চক্রের সাথে প্লান করে রাখে তাদের টাকা কিভাবে লুট করবে। বিদ্যাধরপুর রাস্তার জামবাগানের কাছে গিয়ে সে সংকেত দেয়। সাথে সাথে ওৎঁ পেতে থাকা সন্ত্রাসীরা নির্জন মাঠে তাদের ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মী করে ৬০ হাজার টাকা লুটে নেয়। এরপর তাদের ৪ জনকেই সাস রোধ করে হত্যা করে। ঘাতকেরা স্থানীয় পুলিশের ঝামেলা ও হত্যার দায় এড়াতে এক কিলোমিটার দুরে আলী আকবারের ভ্যানে করে লাশ গুলো তুলে নিয়ে রেল লাইনের উপর ফেলে রাখে। যাতে ট্রেনে কেটে অজ্ঞাত পরিচয় মৃত্যু বলে গন্য হয়। কিন্তু রাতে ট্রেনে লাশ গুলি কেটে গেলেও পরদিন এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। চন্ডিপুরের আলী আকবারের লাশ তার স্থানীয় স্বজনরা চিনতে পারে। আর এতেই রেল পুলিশ আলী আকবারের পরিচিতির সূত্র ধরে ৪ ব্যাক্তিকে সহজেই সনাক্ত করতে সক্ষম হয়। (এ ব্যাপারে ওই দিন প্রথমে খুলনা জিআরপি থানায় এসআই অজিৎ কুমার লাশ উদ্ধার করে ময়না তদন্ত ও বাদী হয়ে একটি মামলা হয় (নং–০২/তাং ১৫/০৯/০৫,ধারা ৩০২/৩৪)। বিষয়টি নয়া দিগন্তসহ জাতীয় পত্রিকায় বেশ ফলাও করে প্রচারের কারনে রেল পুলিম এটি বেশ চাঞ্চল্যকর মামলা হিসেবে গন্য করে তদন্ত শুরু করে (জিআরপি)। তদন্তের দায়িত্ব পান জিআরপি খুলনা থানার ওসি (ইন্সপেক্টর)এরশাদ আলী। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন রেল পুলিশের এসপি (পশ্চিম জোন) মোঃ নজরুল ইসলাম। ফোর মার্ডার মামলার তদন্তের ২দিনে মুল হত্যা পরিকল্পনাকারি ঘাতক আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করা হয় কাগমারী গ্রাম থেকে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যা পরিকল্পনারসহ আদ্যেপ্রান্ত স্বীকারোক্তি দেয়। কুদ্দুস জানায়,নিহতদের কাছে মাত্র ৬০ হাজার টাকা পেয়েছে তারা। সে ভাগ পেয়েছে ৪ হাজার। ঘাতক কুদ্দুসের স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী ওসি এরশাদ আলী ঘটনাস্থলে তাকে নিয়ে গিয়ে হত্যার স্থান,রেল লাইন লাশ পাওয়ার স্থান ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি যে পুকুরে ছুড়ে ফেলা হয় তাও সনাক্ত করেন। পরবর্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিধ্যাধরপুর থেকে ওমেদুল ইসলাম পেরেকসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করলে তারা স্বীকারোক্তি দিয়েছে বলে ওসি এরশাদ আলী জানান। মামলাটির র্দীঘ তদন্ত শেষে অভিযুক্ত ১৩ জনের বিরুদ্ধে ঝিনাইদহ জেলা জজ আদালতে চার্জশীট দাখিল করা হয়।
এ মামলাটি বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে (মামলা–নং–১৪০/০৭) ৬০ জন স্বাক্ষীর মধ্যে মাত্র ৫ জনের সাক্ষ্য গ্রহন ও তদন্ত কর্মকর্তা ও অন্যান্য স্বাক্ষীদের অনুপস্থিতিতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে গত বৃহষ্প্রতিবার (১১ জুলাই) রায় ঘোষনা করা হয়।
এ রায়ের বিষয়ে নিহত আলী আকবরের ভাতিজা নুর আলম বলেন, এই আমরা এ রায় সম্পর্কে কিছুই জানি না। পরে জানলাম। আমার চাচাসহ ৪জন লোককে নির্মমভাবে হত্যাকারিদের শাস্তি ২জনের যাবজ্জীবন কারাদন্ড ও অন্যদের খালাস পাওয়া কোন ভাবেই সুবিচার হয়নি বলে মনে করি। সুবিচারের জন্য আপিল করবো কিনা পরে সিদ্ধান্ত নেয়া হবে। এই মামলার তদন্ত কর্মকর্তা খুলনা জিআরপি থানার সাবেক ওসি এরশাদ আলী (অবঃ) মোবাইল ফোনে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি একটি চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলা। আমরা আন্তরিকভাবে তদন্ত করেই চার্জশীট দিয়েছিলাম। আমরা মনে করি ৪জন ব্যাক্তির খুনের জন্য ২জনের যাবজ্জীবন কারাদন্ড ভিকটিমপক্ষ কোন ভাবেই সুবিচার পাননি। আসামী পক্ষের একজন আইনজীবি অ্যাড.মোঃ রুস্তম আলী বলেন,আমলাটিতে আমার আসামী নির্দোশ হিসেবে খালাশ পেয়েছে। বাদীর পক্ষে বা ভিকটিমদের পক্ষে কোন আইনজীবি আদালতে কখনো ছিল না। সরকারবাদী এই মামলায় সরকারী কোন কৌশলীও ছিল না বলে তিনি জানান।



