ফিচার
যশোরে ৬২ রাইস মিলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু

দিগন্তবাণী অনলাইন ডেস্ক:
যশোরে ৬২টি রাইস মিলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের চুক্তি না করায় তাদের বিরুদ্ধে এই আইনী ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান নেন প্রশাসন। আমন মৌসুমে চাল সরবরাহের চুক্তি না করায় এরইমধ্যে এসব মিলের মালিকদেরকে শোকজ করা হয়েছে। এমনকি তাদেরকে শোকজ করা হয়েছে কেন চুক্তি করেনি । তার সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান। এছাড়া চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করায় অনেক মিল মালিকের জামানতও কর্তন করা হয়েছে।


