ফিচার

কোটচাঁদপুরে হত্যা মামলার আসামী ও পুলিশের সাবেক সোর্সকে পিটিয়ে হত্যা

দিগন্তবাণী ডেস্ক:

ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার চাদপাড়া গ্রামের জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যা মামলার আসামী ও জেলা পুলিশের সাবেক সোর্স হিসেবে খ্যাত কাওসার হোসেন ওরফে কটা কওসার (৫২) কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নিহত কওসার আলী ওরফে কটা কওসার চাঁদপাড়া গ্রামের লুৎফর রহমান লস্করের ছেলে। মঙ্গলবার গভির রাতে নিজ গ্রামের বাড়ি থেকে ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে গিয়ে পাশ^বর্তী রেললাইনের পাশে পিটিয়ে ও হাত পায়ের রগ কেটে দিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ২০/২৫জন ব্যক্তি পুলিশ পরিচয়ে বড়িতে ঢুকে তার স্বামী কওসার আলীকে তুলে নিয়ে যায়। এ পর তাকে চাদপাড়া গ্রামের মাঠে রেল লাইনের পাশের রাস্তায় পিটিয়ে ও হাত পায়ের রগ কেটে দিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে যাবার সময় তারা পরিবারের কাছে লাশ আনতে বলে ফোন করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও গুড়পাড়া পুলিশ ফাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, কারা তাকে নিয়ে গেছে চিনতে পারিনি। তবে মুখ বাধা ছিলো।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুববর জানান, তারা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন মামলা হয়নি।

গ্রামবাসীরা জানান, কওসার আলী ওরফে কটা কওসার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ২০১৪ সাল থেকে ঝিনাইদহের তৎকালিন পুলিশ সুপার আলতাফ হোসেনের সোর্স হিসেবে কাজ করতো। তার অত্যাচারে এলাকাবাসী ঘরে থাকতে পারতো না। যাতে তাকে জামায়াত–শিভির বিএনপি নেতা অভিযোগ দিয়ে চাঁদা আদায় করতো ও বিনা কারনে পুূলিশ দিয়ে হয়রানি করতো সাধারন মানুষকে। তার বিরুদ্ধে জামায়াত নেতা এনামুল হক মাস্টার হত্যা অভিযোগে মামলা রয়েছে কোটচাঁদপুর থানায়।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button