ফিচার

কোটচাঁদপুরে কাঠ প্রসেসিং ফ্যাক্টরীর চেম্বার বিষ্ফোরন: ঘটনাস্থলে ২ শ্রমিক নিহত: আহত ১জন

দিগন্তবাণী ডেস্ক:

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ প্রসেসিং (প্রকৃয়াকরন) ফ্যাক্টরীতে বিষ্ফোরন ঘটে ২ শ্রমিক ঘটনাস্থলে নিহত  ও অপর ১জন গুরুতর আহত হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার মোবাশ্বের মিয়ার তাল মিল সংলঘœ মিজানুরের ফ্যাক্টরীতে এ বিষ্ফোরন ঘটে। নিহতরা হলেন রাম মল্লিক(৫৫) উপজেলার শিঙ্গে গ্রামের বদ্ধিনাথের ছেলে ও মিল্টন মন্ডল ( ২৫) একই গ্রামের ওমর মন্ডলের ছেলে এবং আহতের নাম মোঃ আলমগীর হোসেন মহেশপুর উপজেলার কুল বাগান গ্রামের আঃ রাজ্জাকের ছেলে। (২৪)। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের হাসপাতলে নিয়ে গেলে আলমগীরকে যশোর রেফার করা হয়েছে।

ওই মিলের কাঠ মিস্ত্রী গোপাল ও স্থানীয়রা জানায়, কাঠ প্রসেসিং (প্রকৃয়াকরন) ওই ফ্যাক্টরীতে কাজ করার সময় গতকাল বিকেল ৫টার দিকে প্রসেসিং চেম্বারে আকশ্মিক বিষ্ফোরন ঘটে। এসময় বিষ্ফোরনে মিলে কর্মরত ওই ৩জন কর্মচারীর মধ্যে রাম ও মিল্টন ঘটনাস্থলেই মারা যায়। নিহত মিল্টনের মস্তক থেকে দেহ

বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত রামের দু’হাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত হয় আলমগীর। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্র জানায়,এ ঘটনায় ২জন ঘটনাস্থলেই নিহত ও আহত আলমগীরকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। ধারনা করা হচ্ছে এয়ার চেম্বারের অতিরিক্ত পরিমাণ বাতাস ভর্তির কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button