রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু’র পদত্যাগে ছাত্রদের আল্টিমেটাম,বিএনপির-না ॥ টক অব দ্য কান্ট্রি

বিশেষ প্রতিনিধি:
প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ বা অপসারন এখন সারা দেশের মানুষের মাঝে প্রধান আলাচ্য বিষয় হয়ে দাড়িয়েছে। রাজনৈতিক অঙ্গন, সামাজিক অঙ্গন, শিক্ষাঙ্গন , প্রশাসন, ছাত্র-জনতা সবার কাছেই নানা প্রশ্নের ও সন্দেহের জন্ম দিয়েছে। ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত পালনোর পর দেশে অর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে কিংবা বেকায়দায় ফেলতে চলছে নানা ষড়যন্ত্র। এরই মধ্যে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধরীর সাথে রাষ্ট্রপতি সাহাবদ্দিন চুপ্পু বলেছেন শেখ হাসিনা পদত্যাগ মর্মে তার কাছে কোন পদত্যাগ পত্র নেই। এ কথা সাপ্তাহিক জনতার চোখে প্রকাশের পর দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন,রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন তাই তার আর ক্ষমতায় থাকার কোন এখতিয়ার নেই। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর দিনই রাস্তায় নেমে আসে রাষ্ট্রপতির মুহুর্তে পদত্যাগের দাবিতে। তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। ছাত্র-জনতা রাষ্ট্রপতির এই বক্তব্যকে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ষড়যন্ত্রের অংশ হিসেবেমনে করে। কিন্তু এ দাবির বিপক্ষে দাড়ায় বিএনপি। তারা বলেন বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগ চায় না। এ নিয়ে বিএনপি’র মাঠ পর্যায়ে নেতাকর্মীরা দ্বিধাদন্দ্বে পড়ে। যেহেতু তারাও মনে করে রাষ্ট্রপতি মোঃ শাহাবদ্দিন চুপ্পু শেখ হাসিনার নিয়োগকৃত। নিয়োগ পাওয়ার পর তিনি শেখ হাসিনার পা চুম্বন করে আশির্বাদ গ্রহন করেন। সন্দেহ ও
সমালোচনা হয় যে শেখ হাসিনা অবৈধ ছিল তার সকল নির্বাচন, সংসদ, সকল কার্যক্রম অবৈধ ছিল সেহেতু তারই নিয়োগকৃত প্রেসিডেন্ট মোঃ সাহাবদ্দিন চুপ্পু কেন অবৈধ নয়? সুত্র জানায়,বিএনপি রাষ্টপতি সাহাবদ্দিনের পদত্যাগ চায় না বলে বক্তব্যে জানান। বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগে কেন বিপক্ষে দাড়িয়েছে তার জবাবে বলা হয়েছে এতে দেশ সাংবিধানিক সংকটে পড়বে। তিনি কার কাছে পদত্যাগ করবেন? যেহেতু স্পিকার নেই। তাই সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কায় বিএনপি এই পদত্যাগ বা অপসারনের বিরোধীতা করছে। এ ক্ষেত্রে দেশে রাজনৈিিতক পরিস্থিিিত সৃষ্টি হবে তাতে সেনা বাহিনী সরকারের নিয়ন্ত্রন নিলে দেশে আরেক জটিল অবস্থা সৃষ্টি হবে। তারা মনে করে যেহেতু বর্তমান সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির তেমন ক্ষমতা নেই তাই তার পদে থেকে নির্বাচন পযর্ন্ত বহাল থাকায় কোন আশঙ্কার কিছু নেই। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র নেই এ কথার মাঝে গ্যাপ আছে। সাংবিধানিক ক্ষমতা অনুযাযী রাষ্ট্রপতির এখন অগাধ ক্ষমতা আছে। রাষ্ট্রপতি চাইলে যে কোন সময় একটি সিদ্ধান্ত ঘোষনা করে দিতে পারেন। সেটা হয়তো হটাৎ করে আমাদের বড় বিপদে ফেলে দেবে। কারন বর্তমান সংবিধান কিন্তু বাতিল করা হয়নি; স্থগিতও করা হয়নি। একটা গোজামিল দিয়েই চলছে দেশের সব কিছু। রাষ্ট্র সেভাবে পরিচালিত হচ্ছে। শাহাবদ্দিন চুপ্পু এই সংবিধান মিসইউজ করবে না এই কনফিডেন্স রাখবেন কিভাবে? বিএনপি কিভাবে গ্যারান্টি দেবে? এদিকে শেখ হাসিনা ভারতে তো চুপচাপ বসে নেই। তার দেশি বিদেশী দোসররা ঘরে-বাইরে থেকে যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত নেই এ কথা পাগলেও বিশ্বাস করবে না। তারাতো আস্তে আস্তে শিকড় বিস্তার করার কাজে লিপ্ত রয়েছে। তাই সারা দেশের ছাত্র-জনতার মাঝে এ সরকারকে পতনের যে বিপ্লব হয়েছে সে বিপ্লবের যাত্রীদের জাহাজ এখনো মাঝ নদীতে ভাসছে। আর তাতে একটিও যদি ফাটল ধরে তা জাহাজকে ডোবাতে পারে। তা ছাড়া এদেশে হাসিনার ফ্যাসিবাদের দোসর মিডিয়া গুলো সদর্পে বহাল আছে। তারা আবারো চেস্টা করবে জনগনের মাঝে একথা ছড়াতে যে মানুষ এখন বলছে যে শেখ হাসিনার সরকারই ভালো ছিল। এর প্রধান কারন দ্রব্য মুল্যের নিয়ন্ত্রনহীন উর্ধ্বগতি,আইন শৃংখলায় বিশৃংখলা,প্রশাসানের সব কিছুতে এখনো স্বাভাবিকতা ফিরে আসেনি।
গত কিছু দিন আগে ভয়াবহ বন্যা,ষড়যন্ত্রকারীদের অস্থিতিশীলতা সৃষ্টির অপচেস্টা, আর্ন্তজাতিক প্রপাগান্ডা, প্রশাসনের অসহযোগিতাসহ নানা পরিস্থিতির মধ্যে দিয়ে নানা দাবি দাওয়ার চাপ সবকিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকার চাপের মধ্যে দিয়ে সময় পার করছে। গত আ্ড়াই মাসে তারা কি করেছে এমন প্রশ্নও ছুড়ছে বিভিন্ন মহল থেকে। জনগনের চাওয়া-পাওয়া বা প্রত্যাশার পারদ যত উপরে উঠেছে তা পূরন করা সম্ভব হবে না।
অথচ এই সরকারের সকল চাওয়া বাংলাদেশের অস্তিত্বের জন্যই অত্যাবশ্যক। এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ প্রশ্নে বিএনপি যে বিপক্ষে ছিল এবং সাংবিধানিক শূন্যতার কথা ও সেনা বাহিনীর ক্ষমতা নিয়ন্ত্রনে নেয়ার আশঙ্কার কথা বিএনপি বলেছে সে ব্যাপারে অর্ন্তবতী সরকারের উপদেষ্টা পরিষদ গত বৃহষ্প্রতিবার এক সিন্ধান্তে আইন উপদেষ্টাকে স্পিকারের শূন্য পদে সংসদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষমতা আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল কে অপর্ন করা হয়েছে। উপদেষ্টা পরষদের বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় ( অন্তবর্তীকালিন বিশেষ বিধান) াধ্যাদেশ ,২০২৪’ এর খচড়া নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রেস উইং থেকে জানানো হয়, ছাত্র-জনতার গন অভ্যুথ্যানের মুখে তৎকালিন প্রধান মন্ত্রী ৫ আগষ্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর ৬ আগষ্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙ্গে দেন। পরে এই সংসদের স্পিকারও পদত্যাগ করেন।স্পিকারে অবর্তমানে সংসদ সচিবালয়ের সকল কার্যক্রম অচলাবস্থা সৃষ্টি হয়। সে প্রেক্ষাপটে অন্তবর্তী সরকার বিশেষ বিধান অধ্যাদেশের মাধ্যমে এই আইনের নীতিগত ও চুড়ান্ত অনুমোন দেয়। যার ফলে এখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তবে তিনি তার পদত্যাগপত্র বিধিসম্মতভাবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা যিনি একই সাথে স্পিকারের ক্ষমতা প্রাপ্ত হয়েছেন তাই তার কাছে পদত্যাগপত্র জমা দিতে আইনী জটিলতা আর রইলো না। অভ্যন্তরীন একটি সূত্র জানায়, সমস্যা সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র জমা দেওয়ার পর তার আশঙ্কা তাকে গ্রেফতার করা হয় কিনা। কারন তিনিতো অবৈধ সাবেক প্রধান মন্ত্রী তার অবৈধ সংসদ এবং সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন। তার ছাড়াও তিনি শেখ হাসিনার অনেক অবৈধ কর্মকান্ডকে সহযোগিতা দিয়েছেন। ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামীলীগ দলবাজ। যে কারনে তিনিতো দুধে ধোয়া তুলসী পাতা নন। তার অনেক আইন বিরোধী কর্মকান্ড যদি থাকে তবে তিনি পদত্যাগ করার পর যদি গ্রেফতার হন,সে আশঙ্কা থেকেই তিনিপদত্যাগের বিষয়টিকে আতঙ্কের দৃষ্টিতে দেখছেন বলে লোকের মুখে সমালোচনা রয়েছে।
রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যাচার, শপথ লঙ্ঘনের শামিল: আইন উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য মিথ্যাচার, শপথ লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, তার এই পদে থাকার যোগ্যতা আছে কি না এ নিয়ে প্রশ্ন রয়েছে। উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সুপ্রিমকোর্টের বিচারপতিরা মতামত দিয়েছেন। রাষ্ট্রপতি স্ববিরোধীতা করছেন। তার এ পদে থাকার আর অধিকার নাই। ভাষণে তিনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন আড়াই মাস পরে এ কথা কিভাবে বলেন? তিনি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই বলে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেখানে নেওয়া হয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি। যাই হোক এরই মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগে বিনেপির
অর্ন্তবর্তী কালিন সরকার দায়িত্ব গ্রহনের পর দুই মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও তারা উল্লেখ্যযোগ্য তেমন পরিবর্তন করতে পারেন নি বলে সমালেচনা হলেও তারা কি করেছেন বা করছেন তা অনেকেই জানে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ন বিভাগ গুলোর সং¯কারে তারা নিরলস কাজ করে যাচ্ছেন বলে দায়িত্বশীল সরকারের সুত্র থেকে বলা হয়েছে। এদিকে সরকার দেশের আইন শৃংলখা পরিস্তিতির উন্নয়নে সেনা বাহিনীকে যে দু’মাসের জন্য ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে তা দেশের ইতিহাসে এই প্রথম। এখানে সকল কমিশন্ড অফিসারকে ম্যাজিষ্ট্রেসি পাওয়ার দেয়া হয়।কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অবস্থার মধ্যে পাবর্ত চট্টগ্রামে একজন ল্যাফটেনেন্টকে র্দুবৃত্তদের হাতে নির্মমভাবে শহীদ হতে হয়েছে। সেনা বাহিনীর সে সময় শেষ হতে চলছে। কিন্তু তারা ম্যাজিষ্ট্রেসি পাৗয়ার পেয়েও চুপচাপ কেন এসন প্রশ্নও উঠেছে। তাদের প্রতি যে ৩টি কাজের দায়িত্ব অর্পিত হয় তা হলো অবৈধ অস্ত্র উদ্ধার,সন্ত্রাসী বিরোধী অভিযানএবং অন্যান্য বিশৃংখল পরিস্থিতির উন্নয়ন। কিন্তু সে সময়ের মধ্যে তারা মাঠ পর্যায়ে তেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরেছে কিনা তা নিয়েও সমালোচনা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এ মুহুর্তে দেশের জন্য যে ৪টি বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করা দরকার তা হচ্ছে আইন শৃংখলা রক্ষা অর্থ্যাৎ বর্হিশক্তির আক্রমন থেকে রক্ষায় সতর্কতা,( পুলিশ,বিডিআর, আনসার, আর্মি সবাইকে আইনর উন্নয়নে সক্রিয় ও আন্তরিক হওয়া দরকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দরকার, যাতে বাজার ব্যবস্থা চলবে সঠিক ভাবে। এবং আমাদের চেতনা নিরাপত্তার স্ট্যাবলিস্টমেন্ট। অন্য দিকে শেখ হাসিনা আবারো দেশে আসবে, এমন আশা নিয়ে আ’লীগের ঘাপটি মেরে থাকা কথিত হাসিনা শাসনামলে সুবিধাভোগি চেলা চামুন্ডেরা যে প্রতিক্ষার প্রহর গুনছে তা নিয়ে সাধারন মানুষ কারো কারো মনে আশঙ্কাবোধ কাজ করছে। সব মিলিয়ে কি যে হবে? কি যে হবে? অবস্থা মানুষের মনে বিরাজ করছে।



