প্রধান শিরোনাম

রাজনীতিতে নতুন খেলায় বাংলাদেশ

জাতীয় সংসদ নির্বাচন:ফেব্রুয়ারীতে হবে….?অর্ন্তবর্তী সরকারের সামেনে নতুন চ্যালেঞ্জ

বিশেষ প্রতিনিধি:/আবু নাবিল

অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষনা পর নির্বাচন নিয়ে নানা জল্পনা-কল্পনা, ভোটার মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। তিনি ৫ আগষ্ট জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষন দিতি গিয়ে নির্বাচনের ঘোষনা দেন। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে ঘোষণায় বলা হয়। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন,‘আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এক বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছিলাম। এরপর ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে।’

আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। গত ১৫ আগস্ট মাগুরায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 এ ঘোষনার পর রাজনীতির দল গুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি নির্বাচনের  এ ঘোষনায় মহা খুশি। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন,ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষনা বিএনপি’র বিজয় অর্জন, তবে শুধু নির্বাচনের ঘোষনা নয়  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে সার্বিক পরিস্থিতির সমাধান করা জরুরী মনে করে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রস্তাব দেন সে অনুযায়ী নির্বাচনের ঘোষনা হওয়ায় বিএনপি মহাখুশি। বিএনপি জোর দিয়ে বলেছে অর্ন্তবর্তী সরকারকে শুধু মুক্ত ও ন্যায় সঙ্গত নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার গুলো বাস্তবায়ন করা উচিত এবং অন্যান্য পরিবর্তনের সিদ্ধান্ত নির্বাচিত সরাকারের হাতে রাখা উচিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন পিআর পদ্ধতিতে বিএনপি নির্বাচনের পক্ষে নয়। ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

অন্য দিকে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ সমমনা দল গুলো সংস্কার ও গনহত্যার বিচারের পর নির্বাচন দাবি করেছে। জামায়াত বলেছে, আমাদের দাবি ও শর্ত নিশ্চিত করেই নির্বাচন করতে হবে। জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বলছে এখনো নির্বাচনের জন্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরী হয়নি। ফেয়ার ইলেকশন করতে হলে লেভেল প্লেইংফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জামায়াত যে কোন সময় নির্বাচনের জন্য প্রস্তত বলে দলীয় সূত্র দাবি করেছে।

 জামায়াতের নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন,সরকারের নির্বাচনের রোডম্যাপকে শুধু একটি দল স্বাগত জানিয়েছে, গনতন্ত্রকামি দেশের অন্যসব দলগুলো স্বাগত জানাতে পারেনি। কারন নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কার,সব গনহত্যার বিচার নিশ্চিত এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরী করা জরুরী। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন কোনো দল পিআর পদ্ধতির নির্বাচন চাক বা না চাক, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন তিনি। সরকার ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) জুলাই-আগষ্ট বিপ্লবে গনহত্যার বিচার ও সংস্কারের কাজ অসমাপ্ত রেখে কোন নির্বাচন হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। দলের নেতারা বলেছেন,প্রয়োজনীয় সংস্কার ও দেড় সহস্রাধিক শহীদ ও আহত-পঙ্গুদের বিচার কাজ অসমাপ্ত রেখে নির্বাচন হতে পারে না। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের গনহত্যার বিচার ও সংস্কারের পরই জাতীয় নির্বাচন, তার আগে নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশ যখন আগুনের মতো জ্বলছিল তখন ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল অন্যায়,খুন খারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্যে। তারা রক্ত দিয়ে,জীবন দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোন অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে  সংসকারের আগে নির্বাচনে বাধ্য করে তাহলে বলছি আমরা ছাত্র-জনতা এটা মিনে নিতে পারি না আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। তিনি বলেন,যতদিন আইন শৃংখলার উন্নতি,কাঙ্খিত সংস্কার না হবে,বিচার দৃশ্যমান না হবে ততদিন পযর্ন্ত বাংলার জমিনে পূর্বের নিয়মে নির্বাচন হতে দেয়া হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন এখন গন দাবিতে পরিনত হয়েছে। কারন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরী হবে না।

বলতে গেলে একমাত্র বিএনপি ছাড়া অন্য কোন দল আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। যার ফলে সাধারন জনমনে প্রশ্ন উঠেছে এ অবস্থায় যদি অন্য বড় দলগুলো নির্বাচনে অংশ গ্রহন না করে তবে একদলীয় নির্বাচন কি সম্ভব? এমনকি তা দেশ বিদেশে গ্রহনযোগ্য হবে না,তেমনি সব দলের সহযোগিতা ছাড়া নির্বাচনকে চ্যালেঞ্জ করে কি সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে? এতে করে এক অনিশ্চয়তা দেখা দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে।

এ নিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়,বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি।

যখন অন্তবর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে, তখনও নির্বাচন নিয়ে সন্দেহ, সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে। কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিসহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত, এনসিপি এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে। খবর বিবিসি’র

এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য, বিভক্তি বাড়ছে। জামায়াত ও এনসিপির নেতারা বলছেন, সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয় পাশ কাটিয়ে একটি ‘সাজানো’ নির্বাচন করা হচ্ছে। প্রশ্ন উঠছে, জামায়াত ও এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে, তারা তাদের শর্ত বা দাবি আদায়ে কতদূর যেতে পারে, তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে? এই দলগুলোর শর্ত বিএনপিকে কী ধরনের চাপে ফেলতে পারে, এমন প্রশ্নেও চলছে নানা আলোচনা। নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতপার্থক্য ছিল শুরু থেকেই। বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল। কিন্তু অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন। সে সময় নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গেও বিএনপির সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল। এক পর্যায়ে বিএনপি এ বছরের ডিসেম্বরেই নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরির পরিকল্পনা করছিল। সেই পরিস্থিতিতে অনেকটা আকস্মিকভাবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান বদলের পেছনে ছিল লন্ডন বৈঠক।

প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে গত ১৩ই জুন সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয়। এই বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তাদের একমত হওয়ার কথা বলা হয়েছিল।

লন্ডন বৈঠক এবং তারপর একটি দলের নেতার সঙ্গে নির্বাচনের ব্যাপারে যৌথ বিবৃতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল। শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতেই রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর তাতে জামায়াত, এনসিপি বা কোনো দলই আপত্তি করেনি।

তবে জামায়াত, এনসিপি নির্বাচনের আগেই সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে। এমনকি জাতীয় সংসদের চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিআর পদ্ধতি চালু করার দাবিকেও সামনে আনছে জামায়াত।

এদিকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় সাধারন জনমনে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। পথপ্রাপ্তরে, চায়ের স্টলে,দোকার পাটে এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষকদের মধ্যে নানা যুক্তি তর্ক হচ্ছে। সমালোচনায় অনেকে বলা হচ্ছে- যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জুলাই-আগষ্ট বিপ্লব ঘটালো তাদের আজ কেন অবমুল্যায়ন হচ্ছে। তাদের একটি পরিচয় বা প্লাটফরম এনসিপি নামের সংগঠনকে কেন নানা ভাবে হেয় করা হচ্ছে। তাদেরকে কোন কোন রাজনৈতিক দল প্রতিপক্ষ বা সত্রুজ্ঞান করছে। জীবন দিয়ে শহীদ হয়ে,আহত হয়ে,চীর পঙ্গু হয়ে,রক্ত নদী পাড়ি দিয়ে যারা আজ জাতিকে জুলাই-আগষ্ট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিষ্ট শাসন মুক্ত করলো,১৬ বছরের নির্যাতন, নিপিড়ন,অধিকারহারা,বাক স্বাধীনতাহীনতা,ভোটের অধিকার হারা করলো,বিএনপি,জামায়াতসহ ইসলামী দল,আলেম ওলামাসহ গনতন্ত্রকামী শক্তিকে নিমূল করতে প্রকাশ্যে হত্যা,জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আল্লামা সাঈদী,মতিউর রহমান নিজামী,মুজাহিদ,সালাহউদ্দিন কাদের চেীধরী,আঃ কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেম আলীর মতো সহ দেশপ্রেমিক বীরদের হত্যা করলো,হেফাজতে ইসলামীর শত শত নিরপরাধ ঈমানদারদের শহীদ করলো সে ভয়ঙ্কর জালেম শক্তির বিরুদ্ধে যারা জাতিকে নতুন করে স্বাধীন জাতি হিসেবে প্রকাশ করলো সেই ছাত্ররা কেন আজ হেয় প্রাতিপন্ন? বিএনপি জামায়াতের লক্ষ লক্ষ নেতা,কর্মী, সমর্থককে যারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে নির্যাতন চালিয়েছে এবং এ দুঃশাসন থেকে যারা জাতিকে রক্ষায় জীবন দিয়ে সংগ্রাম করে বিপ্লব ঘটিয়েছে তারাতো চীরদিন বাংলার বীর সন্তান হিসেবে হিসেবে সম্মান শ্রদ্ধা ও প্রতিটি দেশ প্রেমিক মানুষের হৃদয়ে আপন হয়ে থাকবে। অথচ তাদের কেন প্রতিপক্ষ বানিয়ে নানা সমালোচনা, দোষত্রুটি ফুলিয়ে ফাপিয়ে এক শ্রেণীর সোস্যাল মিডিয়া, আওয়ামী দোসর-ভারতীয় দালালরা ফুলিয়ে ফাফিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিলকে তাল পরিমান করে প্রচার করা হচ্ছে। তারা হোটেল ওয়েস্টার্ণে কেন গেল, কেন হাসের মাংস খেল? ইত্যাদি ইত্যাদি…..আরে তারাতো  হরিনের মাংস খেয়েছি বলেনি। আরে তারা কি হাসের মাংস খেতে পারে না? তাদের কি হাসের মাংস খাওয়া হারাম? হাসের মাংস গ্রামের মানুষ অহ রহ ই খেয়ে থাকে। যা মামুলি ব্যাপার।

কিছু দিন আগে মাহফুজ,হাসনাত সারজিতরা জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন জেলায় পদযাত্রা করার সময় যশোরে নদীতে গোসল করে। কেন তারা নদীতে গোসল করলো কেন তারা গোসল করতে গিয়ে সহপার্টিরা হাসি তামাসা করলো তা নিয়েও এক শ্রেনী সমালোচনার ঝড় তুলেছে। তারা যেন মহা অপরাধ করেছে,ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, এ জন্যে তাদের ফাঁিস দিতে পারলে মনে হয় এ অপরাধের প্রকৃত শাস্তি হতো। সমালোচনায় আসছে আসলে এর মুল কারন কি? বিপ্লবীদের বিরুদ্ধে কেন এবং কারা অপপ্রচারে লিপ্ত, কেন লিপ্ত?

সমলোচকরা বলছে এও বলছে আজ যারা জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা চালাচ্ছে, তাদের সম্পর্কে মানুষ বুঝে গেছে যে এটা নিঃসন্দেহে ফ্যাসিষ্ট-তার দোসর ও ভারতের দালাল অপশক্তির কারসাজি। তার মানে জুলাই বিপ্লবীদের দোষত্রুটি প্রচার করে তাদের প্রতি সাধারন মানুষের শ্রদ্ধা ভালোবাসা বিনষ্ট করা,গন-বিচ্ছিন্ন করা, জনগনের মনে তাদের সম্পর্কে খারাপ ধারনা সৃষ্টি করা, সমর্থনহীন করা এমনকি তাদের উপর যেন মানুষ  ক্ষুব্ধ হয় সেই হটলারের প্রচার মন্ত্রী গোয়েবল্স এর থিউরির আলোকে বার বার মিথ্যা বললে মিথ্যা সত্য বলে জনগনের মধ্যে প্রতিষ্ঠা করা, অপপ্রচারের মাধ্যমে জুলাই বিপ্লবীদের দুর্বল করাই তাদের মুল উদ্দেশ্য কিনা এমন সমালোচনা রয়েছে।

 কিন্তু দেশপ্রেমিক ছাত্র জনতা জানে যে জুলাই বিপ্লব না হতো, যদি জুলাই বিপ্লব নিহত হতো, যদি জুলাই বিপ্লবের নেতা নাহিদ,হাসনাত,আখতার,সারজিত, সালাহ উদ্দিনরা ব্যর্থ হতো,নিহত হতো,দেড় সহস্রাধিক শহীদের সাথে তাদের ঠিকানা যদি গোরস্থান হতো, দেড় সহস্রাধিক শহীদ ও তিন সহস্রাধিক পঙ্গু আহতদের মধ্যে হতো, যদি ফ্যাসিষ্ট শেখ হাসিনার গুন্ডা দুর্বৃত্তবাহিীর কাছে বিপ্লবীদের পরাজয় ঘটতো, তবে আজ যারা বড় বড় বুলি আওড়াচ্ছেন , যারা ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগির জন্যে অস্থির হয়ে উঠেছে তাদের অবস্থান কি হতো, তারা কি ক্ষমতার স্বপ্ন কষ্যিনকালেও বাস্তববতার মুখ দেখতো? যারা বিপ্লবী ছাত্র জনতার সংগঠন এনসিপির বিরুদ্ধে বিষোদাগার ছড়াচ্ছেন,খুটি নাটি খুত ধরতে মহাব্যস্ত, তাদের কি পরিনতি হতো? সমালেচকরা বলছেন ফ্যাসিবাদের দোসররা এ বিপ্লবকে হত্যা করার জন্য গাগল হয়ে গেছে। নানা ষড়যন্ত্রের মাধ্যমে বিপ্লবকে হত্যা করতে এবং ফ্যাসিষ্টদের প্রতিবিপ্লব ঘটাতে চাইছে। ছাত্র-জনতার প্রতি আকুন্ঠ সমর্থনকারি এক নির্যাতিত বলেছেন সবচেয়ে দুঃখজনক হলো যে বিপ্লবীরা বিদেশ থেকে এনে শেখ হাসিনার আদালতের শাস্তির আসামী,অপরাধী হিসেবে অপদস্থ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান দিয়ে অর্ন্তবর্তী সরকারের প্রধান (প্রধান মন্ত্রী) বানালো আজ তাদের প্রতি ড. মুহাম্মদ ইউনূসের অবজ্ঞা, তাদের মতামতের গুরুত্ব না দিয়ে ভিন্ন চিন্তা নিয়ে সিদ্ধান্ত নেয়া, মানুষ বলা বলি করছে বাঙ্গালি চরিত্র বদলাতে সময় লাগে না। নইলে আজ বিপ্লবীবা অবহেলিত কেন? আজ বিপ্লবীদের মতামত বাদ দিয়ে নির্বাচনের আয়োজন কেন? বিপ্লবীদের চিন্তা চেতনায় বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় বাধা কেন? তবে কি মরনপন সংগ্রাম করে শহীদ হয়ে,পঙ্গু হয়ে আহত হয়ে তারা কোন অন্যায় করেছে। দেশ প্রেমিকদের বিবেকের কাছে প্রশ্ন সমালোচকদের।

সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button