প্রধান শিরোনাম

মহান বিজয় দিবস আজ : এ বিজয় বাংলার জনতার

আবু নাবিল :

আজ ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় বিজয়–স্বাধীনতা। স্মরণ করে সেই বীর সেনানিদের যারা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে ঝাপিয়ে পড়েছিলেন। যথাযোগ্য  মর্যাদায়  রাষ্ট্রীয় ভাবে দিবসটি পালনের  প্রস্তুতি নেয়া হয়েছে।

বাংলার শোষিত–বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে বুটের তলায় পিষ্ট করে দেয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে বর্বর এক হত্যাযজ্ঞে  মেতে ওঠে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। আলোচনার টেবিল ছেড়ে তারা বন্দুকের নল আর কামানের গোলাকে বেছে নেয়। নিরস্ত্র ঘুমন্ত মানুষকে নির্বিচারে হত্যা করে অস্ত্রের জোরে সামরিক শাসকগোষ্ঠী এই নিমর্মতা চালায়। শুরু হয় মুক্তির লড়াই, মুক্তিযুদ্ধ।

কিন্তু যে শোষণ–বৈষম্যের বিরুদ্ধে ৫৩ বছর আগে বাংলাদেশের মুক্তিপাগল মানুষ প্রাণ বিসর্জন দিয়েছিলেন তা আজো অনেকটা স্বপ্নই রয়ে গেছে। যেমন স্বপ্নই রয়ে গিয়েছিল ১৯৪৭ সালে প্রথম স্বাধীনতার পর। ক্ষমতার অপব্যবহার লুটপাট, দমন–পীড়ন, বৈষম্য ও বিভাজন আজো ক্রমাগতভাবে আমাদের বিজয়কে নস্যাৎ করে চলেছে। যে পূর্ব বাংলার মানুষ একদিন পশ্চিম পাকিস্তানিদের সাথে একযোগে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে একটি মুসলিম রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল সেই পূর্ব পাকিস্তানের জনগণকে ১৯৭১ সালে আবার অস্ত্র ধরতে হলো পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর হঠকারিতা অদূরদর্শিতা এবং অবিমৃষ্যকারিতার কারণে দুই অঞ্চলের মধ্যে সৃষ্টি হয় বৈষম্যের বেড়াজাল। পূর্ব বাংলার মানুষের ন্যায়সঙ্গত কোনো দাবির প্রতি কর্ণপাত না করে বুটের তলায় তা পিষ্ট করার নীতি গ্রহণ করে তারা। এরপর পরতে পরতে নানা ইতিহাসের জন্ম হয়।

আমরা এতদিন যে মুক্তিযুদ্ধের কথা বলেছি,মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা স্মৃতি স্মরনে অম্লান রেখেছি–সে মুক্তিযুদ্ধ কে ছাপিয়ে আরেকটি মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছি ২০২৪ সালের জুলাই–আগষ্ট বিপ্লবের মধ্যে দিয়ে। ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশের ভূখন্ড চিত্রায়িত হয়েছে। যা নিয়ে আমারা গর্ববোধ করি।  কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বার্থকতা,লক্ষ্য–উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি বলে অনেক আক্ষেপ রয়েছে। আমরা নামে ,মাত্র একটি স্বাধীন দেশের বাসিন্দা বলে বৃথা গর্ববোধ করেছি। অথচ একটি স্বৈরাচার,ফ্যাসিবাদ আমাদের স্বাধীনতা,সার্বভৌমত্বকে ভুলুন্ঠিত করে জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে সকল প্রকার স্বাধীনতা কবর দিয়েছিল। তাইতো মনের মধ্যে অনেক কষ্ট,অনেক ক্ষোভ,অনেক সংগ্রাম,ত্যাগ আমাদের জীবন যাপনের গতিকে পাল্টে দিয়েছে।

বাংলার শোষিত-বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে বুটের তলায় পিষ্ট করে দেয়ার জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে বর্বর এক হত্যাযজ্ঞে  মেতে ওঠে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। আলোচনার টেবিল ছেড়ে তারা বন্দুকের নল আর কামানের গোলাকে বেছে নেয়। নিরস্ত্র ঘুমন্ত মানুষকে নির্বিচারে হত্যা করে অস্ত্রের জোরে সামরিক শাসকগোষ্ঠী এই নিমর্মতা চালায়। শুরু হয় মুক্তির লড়াই, মুক্তিযুদ্ধ।

 দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর পাক বাহিনী পরাজয় বরন করে। আমরা পেয়েছি মুক্তির লাল সূর্য। দুঃখজনক হলেও সত্য যে আমরা যে পশ্চিম-পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি বলে গর্বিত। কিন্তু সে বৈষম্যতার অবসান ঘটাতে সক্ষম হয়েছি?। আমরা পশ্চিম পাকিস্তানের শোষনের বিরুদ্ধে সংগ্রাম করে মুক্তি লাভ করলেও সুকৌশলে আধিপত্যবাদি ভারতের শোষনের অক্টোপাশে কি বন্দি হয়েছি? আমরা কি ভারতের তাবেদার রাষ্ট্রে পরিনত হইনি?  দীর্ঘ ৫৫ বছরে আমরা কি তাদের তাবেদারি থেকে মুক্ত হতে পেরেছি? পারিনি। ভারত আমাদের তাদের স্বার্থেই কি স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেনি? তারপর আমরা দেখলাম তারা আমাদের অনেক সম্পদ কল কারখানা লুট করে নিয়ে গেছে বলে অনেক অভিযোগ কি নিরসন হয়েছে। আজও ভারত তাদের সুবিধা হাতিয়ে নেয়া  ও আগ্রাসী নীতি আমাদের উপর প্রয়োগ করছে না? ভারত আমাদের স্বাধীন দেশের উপর তাদের কর্তত্ব বজায় রাখতে তাদের অনুগত ব্যাক্তিদের বাংলাদেশের সিংহাসনে রাখার চেস্টা করছে না? অনেক প্রশ্ন থেকেই যায় কিন্তু এর জবাব কে দেবে। পতিত ফ্যাসিবাদী শাসক  শেখ হাসিনা ক্ষমতায় থাকা কালে বলেছিলেন আমরা ভারত কে যা দিয়েছি তা তারা সারা জীবনেও পরিশোধ করতে পারবে না। আমরা সে দীর্ঘ শাসন আমলে দেখেছি ভারত আমাদের কি দিয়েছে আর কি নিয়েছে। যাইহোক যে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ সংগ্রাম করে ১৯৭১ সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম, সে বৈষম্যের কালো দৈত্য আমাদের জিম্মি করে কি রক্ত চোষেনি? সে কারনেই আর সে বৈষম্যের অবসান ঘটাতে আমরা দেখলাম ২০২৪ সালের জুলাই মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনের ডাক আসে সে আন্দোলনের ডাকে ঝাপিয়ে পড়ে সারা  দেশের ছাত্র-ছাত্রী-আম জনতা। সে জুলাই-আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে  ফ্যাসিবাদি শাসক হাসিনার বাহিনীর পতন হলো কিন্তু তবুও যেন অজানা আশঙ্কা থেকে যায়।

২৪শে’র জুলাই-আগষ্ট বিপ্লবে যারা জীবন দিয়েছে আমরা আজ তাদের প্রতিও শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছে,পঙ্গুত্ব বরন করেছে তাদের প্রতি হৃদয়ের অন্তস্থল থেকে সহানুভূতি ও ভালোবাসা জ্ঞাপন করি। আমরা কামনা করি জাতি যেন আর কোন দিন ফ্যাসিবাদী কোন দানবের করায়ত্ব না হয় আর যেন বিশ্ব দরবারে কলংকের কালিমায় অপমানিত না হয়। আজ মহান স্বাধীনতার দিনে সমগ্র জাতি যথাযোগ্য  মযার্দায় দিনটি উদযাপন করবে এই আশা করি।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button