প্রকাশনা

ঝিনাইদহ-২ (সদর-হরিনাকুন্ডু) সংসদীয় আসন:অ্যাড.এস,এম মশিউর রহমানকে নিয়ে আশার স্বপ্ন দেখছেন ভোটার জনগন

সাব্বির হোসেন

ঝিনাইদহ-(সদর-হরিনাকুন্ডু) সংসদীয় আসনে এবার ভোটার জনগন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমানকে নিয়ে আশার স্বপ্ন দেখছেন। ২০১৮ সালে তিনি এই আসনে বিএনপির মনোনয়ন পান। কিন্তু সেবার ভোট দিতে পারেন নি মানুষ। তাই এবারও তিনি বিএনপির মনোনয়ন পাবেন এ বিশ্বাস দলীয় নেতা কর্মী-সমর্থক ও সাধারন ভোটারদের। তার ভক্তভোটাররা মনে করেন কেন্দ্রিয়নীতি নির্ধারনী বোর্ড তার মনোনয়ন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় আনবেন। তিনি দলের মনোনয়ন পেলে ইনশাআল্লাহ বিজয়ী হবেন এমন প্রত্যাশা এই আসনের ভোটারদের মনে।

অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান বিএনপি’র রাজনৈতিক আদর্শ মনে প্রানে ভালোবেসে ছাত্র জীবন থেকেই দলের সাথে সক্রিয় ভাবে কাজ করেন। তিনি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে সময় বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গনতন্ত্রের নায়ক,বাংলার মানুষের মুক্তির কান্ডারী,টেকনাফ থেকে তেতুলিয়াসহ সারা বাংলার পথ প্রান্তরে গরীব দুঃখি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে মানুষের দ্বারে দ্বারে ছুটে গিয়ে  যে মানুষ কাজ করেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক  দর্শন ও আদর্শকে মনে প্রানে ভালোবেসে তার গড়া ছাত্রদলে যোগদান করেন ১৯৭৮ সালে। ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (অধ্যায়নকালিন) জাতীয়তাবাদি ছাত্রদলের মাদার বক্্র হলের আহব্বায়ক ছিলেন। সেই থেকে পোনে চার যুগেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে থেকে মুল দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বলিষ্ঠ চিত্তে। তিনি রাজনীতিতে সচ্চতা ও সক্রিয়তার পরিচয় দিয়ে সবার কাছে বেশ জনপ্রিয় । তার ক্লিন ইমেজ সবখানে-সবার কাছে তাকে গ্রহনযোগ্য মানুষ হিসেবে সবার মনে প্রতিষ্ঠিত করেছে।

 ঝিনাইদহ-হরিনাকুন্ডের আমজনতা মনে করেন অ্যাডভোকেট মশিউর রহমান একজন অত্যন্ত সৎ,যোগ্য,সজ্জন ও সুন্দর ব্যবহারের মানুষ। শুধু আইন অঙ্গনেই নয় তার রাজনৈতিক ও সামাজিক সকল পর্যায়ে প্রজ্ঞা-কর্মদক্ষতা বেশ প্রশংসনীয়। ঝিনাইদহ সদর-হরিনাকুন্ডু এলাকায় তার রয়েছে ব্যাপক ভক্ত-সর্মথক ভোটিার। তিনি সাধারন মানুষের কাছে অ্যাডভোকেট ও মুক্তিযোদ্ধা মশিউর হিসেবেও পরিচিত। তিনি ঝিনাইদহ জজ কোর্টের বর্তমান পিপি ( পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইন কর্মকর্তা)।  রাজনীতিতে অবিচল ও সক্রিয় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আশার আলো দেখছেন। যে কারনে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজনৈতিক নিপিড়নের তোয়াক্কা না করে নানা চড়াই উৎরাইয়ের মধ্যে দলের সাথে আকঁড়ে থেকে কাজ করছেন। এর আগে জেলা বিএনপি’র আহ্বায়ক ছিলেন। তার রাজনৈতিক সক্রিয়তার কারনে দলের নীতি নির্ধারকরা বিশেষ করে চেয়ারপরাসন বেগম খালেদা জিয়া এবং বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মুল্যায়ন করে ২০১৮ সালে জাতীয় নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রদান করেন। সে বার দলীয় নেতা কর্মী-সমর্থক ও সাধারন ভোটাররা মনে করেন এবার বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মশিউর রহমান জয় পাবেন। কিন্তু  আ’লীগের প্রহসনমুলক একতরফা রাতের ভোটের মাধ্যমে দলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষনা করায় তার জয়ে আমজনতার স্বপ্ন ভেঙ্গে দেয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-হরিনাকুন্ডবাসী মনে করেন এবার যদি দলীয় মনোনয়ন পান তবে  অ্যাডভোকেট মশিয়ূর রহমান নিশ্চিত জয় পাবেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও জেলা বিএনপির এই ত্যাগী নেতার অবদান সম্পর্কে ঝিনাইদহবাসী অবগত । ঝিনাইদহ আদালত অঙ্গনেও তিনি একজন সত্যনিষ্ঠ ও স্পষ্টভাষী আইনজীবি হিসেবে অন্য সকল আইনজীবি- রাজনৈতিক ও সাধারন মানুষের কাছে জনপ্রিয়। যে কারনে বিগত সময়ে ঝিনাইদহ জেলা আইনজীবি সমিতির সাত বার নির্বাচিত সভাপতি,২ বার সেক্রেটারি ছিলেন। তিনি যে বারই প্রার্থী হয়েছেন দলমত নির্বিশেষে সব আইনজীবি ভোটাররা তাকে যোগ্য প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেন। ঝিনাইদহ ল’কলেজের প্রিন্সিপ্যাল হিসেবে ছাত্রদের কাছেও বেশ প্রিয় প্রিন্সিপ্যাল স্যার। বর্তমানে জাতীয়তাবাদি আইনজীবি ঐক্যফ্রন্টের ঝিনাইদহ জেলার আহ্বায়ক। বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নানা কৌশল অবলম্বনে ও অপরাজনীতির অপসারনে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করেন। আগামী জাতীয় সংসদ নিবার্চনে তিনি বিএনপির মনোনয়ন প্রতাশী। তিনি একজন জনপ্রিয় ও গ্রহনযোগ্য প্রার্থী হিসেবে দলীয় নেতা, কর্মী, সমর্থক ও সাধারন মানুষের কাছে সমর্থন পাবেন বলে বিভিন্ন পর্যায়ের সচেতন ভোটররা মনে করেন। বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক ভুমিকা সম্পর্কে অবগত রয়েছেন এবং সেভাবে তাকে মুল্যায়ন করবেন অধিকাংশ নেতা-কর্মী-সমর্থকরা বিশ্বাস করেন।

ঝিনাইদহের এই আসনে বিগত বিএনপি আমলে বার বার নির্বাচিত হন জনপ্রিয় নেতা মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান। তিনি ঝিনাইদহের আমজনতার কাছে ছিলেন একমাত্র গ্রহনযোগ্য ব্যাক্তি। যে কারনে এলাকার জনগন তাকে বার বার নির্বাচিত করেন। তিনি ঝিনাইদহের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। তার ইন্তেকালের পর এই আসনে তার সেই শূন্যস্থান পূরন করে অ্যাডভোকেট মশিউর রহমান ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডুবাসীর আশা আকাঙ্খা পূরন করবেন। এমনটাই সবার প্রত্যাশা।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button