কোটচাঁদপুর এলাঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ে দুদক’র সততা স্টোর উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুরের এলাঙ্গি মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সততা স্টোর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহষ্প্রতিবার (২১ আগষ্ট) এ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র–ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুনীতি প্রাতিরোধ কমিটির সভাপতি মোঃ হুমায়ূন, বিশেষ অতিথি ছিলেন কমিটির সহ–সভাপতি আলহাজ্ব মুহাঃশাহ জামান,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আল–আব্বাস আরাম,সিনিয়র শিক্ষক,মোঃ শাহাবুদ্দিন,শিক্ষক ওমর ফারুক,শিক্ষার্থী নাফিসা খাতুন ও ফারহান খান, বক্তব্য রাখেন এবং কমিটির সদস্য আমিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষক নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সাফা–মারওয়া। অনুষ্ঠানের শেষ পর্বে সততা স্টোরের উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, দুর্নীতি দমন কমিশন–দুদকের উদ্ভাবন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় স্থাপিত এ স্টোরকে আরো গতিশীল করতে নতুন করে এ বিদ্যালয়ে সততা স্টোর স্থাপনে অর্থ্যায়ন করা হয়। সততা স্টোর হচ্ছে স্কুল প্রাঙ্গনে স্থাপিত বিক্রেতা বিহীন দোকান। কোন বিক্রেতা থাকবে না। কোন সিসি–টিভিও থাকবে না। ক্রেতা সততা ও নৈতিকতার পরিচয় দিয়ে পন্য গ্রহন করে পাশের বা্কসে নির্ধারিত মুল্য রেখে দিবেন। এ স্টোরে শিক্ষা উপকরনের পাশাপাশি বিস্কুট,চিপ্স,চকলেট ইত্যাদি রাখা হবে। সততা স্টোরে পণ্যের মুল্য তালিকা ও জিনিষের দাম পরিশোধের জন্য ক্যাশ বাক্সে রাখা হয়। ছাত্র–ছাত্রীরা লোভ লালসা পরিত্যাগ করে যাতে হাতে কলমে সততা শিক্ষা’র নতুন পাঠ চর্চা করতে পারে সে জন্যই এ কর্মসূচি বলে জানান নেতৃবৃন্দ।



