প্রধান শিরোনামফিচার
ঝিনাইদহে কোটাবিরোধী আন্দোলন : রনক্ষত্রে পরিনত : ১১ জন গুলিবিদ্ধসহ আহত ৩০

স্টাফ রিপোর্টা,র: ঝিনাইদহ :
ঝিনাইদহে কোটাবিরোধী আন্দোলনকারীদের সাঙ্গে পুলিশের ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, পোষ্ট অফিস মোড়ের পুলিশ বক্স ভাংচুর, চুয়াডাঙ্গা বাসস্টান্ডে পুলিশ বক্স ভাংচুর অগ্নী সংযোগ, বঙ্গবন্ধুর ভাসকার্য ভাংচুর ও পৌরসভায় হামলা হয়। সেসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা শুরু হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাদানিগ্যাস ও শর্টগানের গুলি বর্ষণ করে। এক পর্যায়ে শহর রণক্ষেত্রে পরিনত হয়। এতে ১১জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোটাবিরোধী আন্দোলনকারীরা রাস্তায় রয়েছে। জেলা শহর থেকে সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে সকল প্রকার দোকানপাট বন্ধ রেখেছে ভ্যবসায়ীরা । উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।



