প্রধান শিরোনাম

গনভোটে হ্যাঁ প্রকাশ্যে- না গোপনে- অপতৎপরতায় জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের উত্তেজনাপূর্ন প্রতিদ্বন্দ্বিতার আভাষ: জনমনে প্রশ্ন জামায়াত নাকি বিএনপি?

আবু নাবিল:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গনভোট–২০২৬ এ হ্যাঁ প্রকাশ্যে অনেক বেশি এগিয়ে রয়েছে। বিপরিত পক্ষে  না ভোটের পক্ষে একটি ভয়ঙ্কর প্রতিপক্ষ গোপনে ও কুটকৌশলে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে সুত্রে জানা গেছে। যদিও এ নির্বাচন নিয়ে ভোটারদের তেমন বেশিকৌতুহল নেই, তবুও এই নির্বাচন যে জাতীয় জীবনে এক গুরুত্বপুর্ণ তা বলার অপেক্ষা রাখে না বলে প্রতিটি শিক্ষিত সচেতন মানুষ জ্ঞাত রয়েছেন।

অপর দিকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের জোর তৎপরতা ও আলোচনা দেখা গেলেও জিজ্ঞাসা সবার মনে এ নির্বাচনে কোন জোট বিজয়ী হবে বিএনপি নাকি জামায়াত ?

সূত্র জানায়, গনভোটে হ্যাঁ’এর পক্ষে প্রকাশ্যে জোরদার প্রচারনা জামায়াত,এনসিপিসহ সমমনা দল গলোতে লক্ষ করা গেছে। বিএনপি প্রথম দিকে রাজনৈতিক কৌশলগত কারনে কিংবা অন্য কোর কারনে হ্যাঁ এর পক্ষে কোন ভুমিকা না রাখলেও পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলেছেন। সরকারি ভাবেও প্রশাসন হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইনসহ নানা প্রচার–প্রচারনা,পাবলিক কমিউনিকেশন ও ভালো–মন্দ দিক নিয়ে ভোটারদের সচেতন করার কাজ করেছেন। যে কারনে ‘না’ এর পক্ষে কেউ প্রকাশ্যে বিরোধিতা করার হিম্মত প্রদর্শন না করলেও গোপনে আওয়ামী,ফ্যাসিবাদী ও তাদের দোসর,বিদেশী গোয়েন্দা সংস্থাসহ কিছু গনতন্ত্র বিরোধী অপশক্তি বা প্রতিপক্ষ হয়ে কাজ করে যাচ্ছে। তারা নানা ভাবে হ্যাঁ এর বিপক্ষে এবং না এর পক্ষে গোপনে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে সুত্র জানিয়েছে। জনমনে অপব্যাখ্যা ও  নানা বিভ্রান্তি সৃষ্টি করার অপচেস্টাও চরছে গোপনে। আর এ কাজটি করছে বিগত আওয়ামী ফ্যাসিবাদী ও তাদের দোসররা ছাড়াও বিদেশী গোয়েন্দা সংস্থাও। আর এর জন্যে চলছে নানা অপকৌশলও। যে কারনে হ্যাঁ এর পক্ষে ব্যাপক সচেতনতার পাশাপাশি নজরদারি রাখা খুবই প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নাকি জামায়াত জোট কে এগিয়ে রয়েছে তা নিয়ে জনমনে কৌতুহল সৃষ্টি করেছে। জামায়াতের ঘোর সমর্থক ও শুভাকাংখীরা মনে করছে আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে এক ধরনের জনমত সৃষ্টি হয়েছে। তাই সারা দেশে জামায়াতের আশানুরুপ বিজয় লাভ করবে। জামায়াতের ঘোর সমর্থনকারিরা মনে করেন আওয়ামীলীগ, জামায়াত ও জাতীয় পার্টির সরকার বা দেশ পরিচালনা দেখা হয়েছে তাই এবার জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ দেয়া দরকার। দেশের জন্যে বিএনপি,আ’লীগ ও জাতীয় পার্টি তিনটি দল দেশের জন্যে কি করেছে তা দেখা হলেও জাময়াতে ইসলামীকে সে সুযোগ দেয়া হয়নি।

এদিকে সারা বাংলার সেন্টিমেন্ট জামায়াতের পক্ষে বলে মনে করছে বিভিন্ন সংস্থা ও দেশী–বিদেশী গনমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষকরা।

বিগত সময়ে সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকা সারাদেশে ৮ লাখ ৫২ হাজার ৭১২জন ভোটারের জনমত জরিপে দেশের রাজনৈতিক দল গুলোকে সমর্থনে বিএনপিকে ১২% ভোটার,জামায়াতকে ২৩% ভোটার, এবং সে সময় ৪৭% বোটার এবং ৬% ভোটার কোন পক্ষ সমর্থন না করা ইসলামী আন্দোলন,এবি পার্টি,নাগরিক অধিকারসহ অন্যান্যদের বিভিন্ন পার্সেন্টেজ সমর্থনের কথঅ প্রকাশ করেন। কিন্তু আওয়ামী লীগের সে সমর্থন এখন কোন পর্যায়ে তা বলা কষ্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল–জাজিরা আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত সরকার গঠনের প্রবল সম্ভাবনার কথা জনমত জরিপে উঠে এসেছে।

বাংলাদেশের ১ তারিখের সংসদ নির্বাচন নিয়ে ভারতীয় গোয়েন্দা রিপোর্টে চুড়ান্ত সতর্কতা উচ্চারন করে বলা হয়েছে আগামীতে জামায়ত ক্ষমতায় আসছে? ওই গোয়েন্দা রির্পোটে বলা হয়,জামায়াত ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হবে। ‘আর প্লাস নিউজ’ নামের একটি সংবাদ মাধ্যম এ তথ্য প্রচার করেছে। এ নিয়ে ভারত রিতিমত কাঁপছে। সেখানে নাকি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার মানে ভারত সীমান্তবর্তি এলাকা বিশেষ করে মালদা, মুশিদাবাদ,নদিয়া,কোচবিহারে তৈরী হতে পারে অস্থিরতা এমন আশঙ্কার আভাস দেয়া হয়েছে। এবং বলা হয় এর প্রভাব পড়তে পারে কলকাতা,শিলচর,ত্রিপুরাতেও তার জন্যে প্রয়োজন বাড়তি নজরদারি। যে কারনে এ এলাকা গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারত সরকার তার দেশের লোকজন বলছে,দেশে ফিরে আসতে। ওই গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যত কথা বা যারাই ভারতের বিরুদ্ধে কথা বলছে ইউনুছ সরকার তার কোন প্রতিবাদ করছে না। ভবিষ্যমে জামায়াত ক্ষমতায় এলে তারাও একই  ভুমিকায় থাকবে বলে আগাম আশঙ্কা করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে কমিউনিকেশন এন্ড রিচার্স ফাউন্ডেশন (সি আর এফ) এবং বাংলাদেশ ইলেকশন পাবলিক অপিনিয়ন স্টাডিজ এর যৌথ ভাবে পরিচালিত এই জরিপরে ফল বুধবার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। এ জনমত জরিপে দেখা গেছে ৯৩% ভোটার এবার ভোট দেবার আগ্রহ প্রকাশ করেছেন। সিআরএফ এর স্টাটিজিক কো–অর্ডিনেটর জাকারিয়া পলাশ  জানান, ২০২৫ সলের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পযর্ন্ত ৬৪ জেলার ১৮০ টি আসনের  ১১ হাজার ৩৮ জন ভোটারের উপর দুই ধাপে এই জরিপ চালানো হয়।

ভোট স্থানান্তরের প্রবনতা ও রাজনৈতিক  মেরুকরন  জরিপের সবচেয়ে আলোচিত তথ্য হলো সাবেক সরকারি দল আওয়ামীলীগের ভোটারদের গতিপথ দেখা গেছে আগে যারা আওয়ামীলীগে ভোট দিতেন তাদের ৪৮.২ শতাংশ এবার বিএনপিকে ভোট দেয়ার পরিকল্পনা করছেন।  এছাড়া ২৯.৯ শতাংম ভোটার জামায়াতকে এবং ৬ দশমিক ৫ শতাংশ এনসিপিকে ভোট দেয়ার কথা জানিয়েছেন। ১৩ শতাংশ ভোটার অন্য দল গুলোর দিকে ঝোক দেখা গেছে। ২০০৮ সালের পর প্রথম বারের মতো ভোট দেবেন এমন তরুদের ৩৭.৪% জামায়াতকে ২৭ শতাংশ বিএনপিকে এবং ১৭ শতাংশ এনসিপিকে ভোট দিতে চান। নির্বাচনী ইস্যুতে ভোটারদের অগ্রাধিকার জরিপে উঠেছে যে এবারের নির্বাচনে ভোটারদের কাছে প্রধানতম ইস্যু হলো ‘দুর্নীতি’।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button