প্রধান শিরোনাম

কোটচাঁদপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কোটচাঁদপুরে দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলার উদ্যোগে ও কোটচাঁদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’র আয়োজন করা হয়।

স্থানীয় সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করে। এতে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি ৪টি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় –কুশনা মাধ্যমিক বিদ্যালয়,বলাবড়িয়া বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়–টিআইসি মাধ্যমিক বিদ্যালয় এবং রচনা প্রতিযোগিতায় এলাঙ্গি মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,বলুহর শেখ মোজাফ্ফার হোসেন মাধ্যমিক বিদ্যালয় ও আসান নগর কুল্যাগাছা মাধ্যমিক বিদ্যালয় অংশ গহন করে। রচনার বিষয় ছিল ‘জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিষ্ট সরকারের পতন’। এতে ৩জন বিজয়ী হলেন, এলাঙ্গি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গাজী ফরহাদ হাসান ১ম স্থান,বলুহর মোজাফ্ফার হোসেন মাধ্যমিকের শিক্ষার্থী সোহানা সুলতানা শিউলি ২য় ও একই বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মামুন ৩য় স্থান পায়। বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় বিজয় অর্জন করে। এরা হলেন আফরোসেন মান্তাশা (শ্রেষ্ট বক্তা) ও তার দলের অর্নব অধিকারি ও মৃন্ময় শ্মর্মা। বিতর্খের বিষয় ছিল ‘দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভ’মিকাই যথেষ্ট’। অনুষ্ঠানে দুদক ঝিনাইদহ সমন্মিত জেলার পরিদর্শক কাওসার আহম্মেদ প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও পদক তুলে দেন। কোটচাঁদপুর দুর্নীতি প্রতরোধ কমিটির সভাপতি মোঃ হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও সহ সভাপতি আলহাজ্ব শেখ শাহ জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার সরকার,সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিতর্ক অনুষ্ঠানের মডারেটর ছিলেন দুপ্রক কোটচাঁদপুরের সদস্য ও প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান। বিচাকরদের মধ্যে ছিলেন প্রফেসর মাওলানা ওলিয়ার রহমান, আলী আজগার বাপ্পী ও শেখ শাহ জামান। এতে বিজীত দল ছিলেন টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের তিন জন শিক্ষার্থী মাহবুবা সুলতানা,জান্নাতুল মাওয়া ও ইশরাত জাহান। এদর হাতেও শান্তনা পুলষ্কার প্রদান করা হয়।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button