ফিচার

মডেল থানার নবাগত ওসির সাথে কোটচাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মত বিনিময়

সংবাদদাতা:

 ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার নবাগত ওসি কবির হোসেন মাতুব্বরের সাথে গতকাল (শুক্রবার) রাতে কোটচাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দর মতবিনিময় হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মুহাঃ শাহ জামান, সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, সহ–সভাপতি বি.এম ওয়াদুদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক এম,এ খালেক ও নির্বাহী সদস্য আলমগীর কবির। সাংবাদিকদের সাথে আলাপকালে নবাগত ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, আইন শৃংখলার উন্নয়ন ও মাদক নির্মূলে আমরা নির্দ্বিধায় কাজ করতে চাই। তবে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সবাইকে আন্তরিকতার সাথে সহযোগিতা করতে হবে।  তিনি আরো বলেন, পুলিশ সামাজিক শৃংখলা ও নিরাপত্তার স্বার্থে সবার সহযেগিতা নিয়ে যেন কাজ করতে পারে সে বিষয়ে আমরা চেস্টা করছি। অকারণে কোন মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে। গত ১৫ অক্টোবর বিকালে বিদায়ী ওসি সৈয়দ আল মামুনের কাছ থেকে কবির হোসেন মাতুব্বর দায়িত্বভার গ্রহণ করেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button