প্রধান শিরোনাম

দিগন্ত বাণী ১৫তম বর্ষে : সবিাইকে শুভেচ্ছা

সুপ্রিয় পাঠক-শুভানুধ্যায়ী,

দিগন্ত বাণীর ১৫তম বর্ষে পদার্পনের এই শুভক্ষনে আপনাদের সবাইকে প্রানঢালা শুভেচ্ছা। মহান করুনাময় আল্লাহর প্রতি জানাচ্ছি নিরন্তন কৃতজ্ঞতা। আজ স্মরন করছি স্বাধীনতার বীর শহীদদের যারা ৭১ সালে আমাদের স্বাধীনতার জন্যে জীবন জীবন উৎসর্গ করেছেন, একই সাথে যারা ২০২৪ সালে বাংলার স্বৈরাচার ফ্যাসিবাদের কবল থেকে মুক্তির জন্যে জীবন উৎসর্গ করেছেন। যারা জীবন বাজি রেখে সংগ্রাম করতে গিয়ে আহত হয়ে জীবন মৃত্যুর সাথে আজো পাঞ্জা লড়ছেন এবং যারা চির পঙ্গু হয়ে যন্ত্রনাক্লীষ্ট জীবন পার করছেন। দিগন্ত বাণীর সকল পাঠক,গ্রাহক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ী, অনুরাগী যারা একযুগ ধরে দিগন্তবাণীকে ভালোবাসার নাগপাশে আগলে রেখেছেন। এবং প্রকাশনায় সহযোগিতা দিয়েছেন।

সুপ্রিয় পাঠক, দিগন্তবাণী প্রথম প্রকাশনার পর আমরা নিরন্তন পথ চলা শুরু করি। আমরা কতপথ পাড়ি দিতে পারবো তার ভার মহান আল্লাহর প্রতি ছেড়ে দিয়েছি। তারপর ১৫ বছরে এসে আমরা মনে করি আমাদের সফলতা অনেক। কারন দিগন্তবাণী এখন অনেক পাঠক নন্দিত পত্রিকা। পাঠকরা সত্যের সন্ধানে-মানব কল্যানে এই শ্লোগানে পথ চলতে গিয়ে কারো তাবেদারি করিনি। কারো কারো নগ্ন দালালীও করিনি। আমাদের হীন কোন স্বার্থ রক্ষার খায়েশও ছিল না। আমরা সত্য বলতে সচেস্ট ছিলাম,আছি এবং থাকবো। তবে সত্য হলো- বিগত স্বৈর শাসকদের আমলে অনেক কথা নির্দ্বিধায় বলতে পারিনি। আবার হৃদয়ের রক্তক্ষরনের কথাও কাউকে প্রকাশ করতে পারিনি।

আমরা পাঠকদের দৃঢ়তার সাথে একটি কথা বলতে চাই যে দিগন্ত বাণী প্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য -মানবতার কল্যানে ব্রত হওয়া। আর সে অঙ্গিকার পালনে আমরা অণ্যায় ও দুর্নীতির কাছে আপোষ করিনি। কোন স্বৈরাচারের পক্ষে আজগুবি মিথ্যাচারও করিনি। আমরা সাদাকে সাদা আর কালোকে কালোই বলতে দ্বিধাবোধ করিনি। আমাদের চাওয়া পাওয়া- মানুষের পাশে থাকা। আমাদের চরিত্র রাষ্ট্র-সমাজের চিত্র তুলে ধরে,তাকে সংশোধনের পথে এগিয়ে নেয়া। মহান আল্লাহর কথা প্রচার,রাসুল সাঃ এর বাণী প্রচার এবং এ আলোকে অভিজ্ঞ-জ্ঞানবানদের সুচিন্তিত মতামত তুলে ধরা। দিগন্তবাণীতে স্বাস্থ্য বাণী,রাজনীতির বাণী,চিরন্তন বাণী,জানা-অজানা,বিশ্ববাসীর সংবাদ,সম্পাদকীয় ও মতামত ছাড়াও আরো অনেক বিষয় আমরা নিয়মিত প্রকাশের মাধ্যমে পাঠক যেন কিছু পায় সে চেস্টা অব্যাহত রেখেছি।

আমাদের শুভানুধ্যায়ীদের একটি সুসংবাদ জানাতে চাই যে ইতোমধ্যে গিন্তবাণীর অনেক পাঠক পত্রিকাটিকে দৈনিক হিসেবে প্রকাশের দাবি জানিয়েছেন। কিন্তু  আমাদের সীমাবদ্ধতার কারনে আমারা সে দাবি পূরনে যদিও কোন আশাবাদ ব্যক্ত করতে পারিনি।

পাঠক আপনারা জানেন, বর্তমান ..নেট দুনিয়ায় এবং স্মার্টফোনের স্কিনে (ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য মাধ্যম) তরুন-যুবক-বৃদ্ধরা সার্বক্ষনিক এক অজানা নেশার জালে চোক আটকে রাখে সেখানে প্রিন্ট মিডিয়ায় চোখ রাখার মতো সময় অনেকেরই হয় না। যা  বর্তমান ও আগামী প্রজন্মকে এক ভয়ঙ্কর অন্ধকারে নিয়ে যাচ্ছে। এই কঠিন পরিবেশে আমরাও তাই প্রিন্ট প্রকাশের পাশাপাশি ইন্টারনেটকে দিগন্তবাণীর বাহন হিসেবে গ্রহন করেছি। যাতে করে সারা দুনিয়ায় সবখানে বসে দিগন্তবাণী মানুষের হৃদয় ছুয়ে দিতে পারে। পরিশেষে, ১৫তম বর্ষে পদার্পনের শুভক্ষনে সত্যের সন্ধানে-মানব কল্যানে সাংবাদিকতার প্রত্যয় পুনঃব্যক্ত করে আগামীর পথচলা অব্যাহত রাখেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায়।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button