Uncategorized

ঝিনাইদহের ৪টি আসনে নির্বাচনের সর্বশেষ: কোন আসনে কে নির্বাচিত হতে যাচ্ছেন? :বিএনপি না জামায়াত জোট?

স্টাফ রিপোর্টার:

নির্বাচনি গণসংযোগ আর প্রচারণায় মুখরিত ঝিনাইদহের ৪টি সংসদীয় এলাকা। সকাল থেেক গভীর রাত র্পযন্ত র্প্রাথীরা ব্যস্ত ছুটে চলেছেন গ্রাম–গঞ্জ, বাজার–হাট আর পাড়া–মহল্লায়। পথসভা, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা,গোপনে নানা আশ্বাস, সব মলিেিয় নির্বাচনি তৎপরতায় কোনো ঘাটতি নেই। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নর্বিাচনে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের কর্মী–সর্মথক ও নীরব ভোটাররাই হবে জয়–পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে অনেকে মন্তব্য করেন।

ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসনে এবাররে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিন প্রার্থী। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপি’র হেভিওয়েট প্রার্থী, কেন্দ্রিয় পযার্য়ের নেতা,সাবেক এটর্নি জেনারেল অ্যাড.আসাদুজ্জামান জামায়াত ইসলামীর এএসএম মতিউর রহমান এবং জাতীয় পার্টির প্রার্থী মনিকা আলম,এবি পার্টি থেকে মোঃ মতিয়ার রহমান,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( মার্কস বাদী) মোঃ শহিদুল এনাম পল্লব মিয়া। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,২৫,২৭৮ জন,মহিলা ১,৬২,২৭৭ এবং পুরুষ ১,৬৩,০০১ জন।

ঝিনাইদহ–২ (সদর–হরিনাকুন্ডু) আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ধানরে শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএপি সভাপতি, অ্যাড.আব্দুল মজিদ, জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবু বকরসহ  হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদশের প্রার্থী এইচ এম মোমতাজুর রহমানসহ বাংলাদশের  কমিউনিষ্ট পার্টির মোঃ আবু তোয়াব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আসসাদুল ইসলাম, জাতীয় পার্টি থেকে সাওগাতুল ইসলাম । এখানে মোট ভোটার–৫,০৬,৬৩৯ জন, মহিলা–২,৫৪,৯৬৩ এবং পুরুষ–২,৫১,৬৬৫ জন।

 ঝিনাইদহ–৩ ( কোটচাঁদপুর–মহেশপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের প্রার্থী মোঃ মতিয়ার রহমান বিএনপির প্রার্থী (সাবেক বিএনপি এমপি শহিদুল ইসলাম পুত্র) মোহাম্মদ মেহেদি হাসান রনি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন ও গন অধিকার পরিষদ থেকে মোঃ সুমন কবির। মোট ভোটার ৪,০৩,১১৫ জন মহিলা–২,১৩,৫৪৩ এবং পুরুষ ২,১৭,৪৬৯ জন।

 এবং ঝিনাইদহ– ৪ এ ৬জন প্রার্থী হলেন বিএনপি থেকেসদ্য বিএপিতে যোগদানকারী মো: রাশেদ খান (গনঅধিকার পরিষদের পদত্যাকৃত কেন্দ্রিয় সেক্রেটারী) , বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আবু তালেব, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা (স্বতন্ত্র প্রার্থী) মোঃ সাইফুল ইসলাম ফিরোজ,জাতীয় পার্টি এমদাদুল ইসলাম, ইসলামী আন্দোলন প্রার্থী আব্দুল জলিল,এবং গনফোরাম থেকে খনিকা খানম। মোট ভোটার ৩৩৩৪৬১জন এর মধ্যে মহিলা ১৬৫০১ এবং পুরুষ ১৬৮২২৫ জন।

খোজ নিয়ে জানা যায়, দলীয় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ৪টি আসনের প্রার্থীরা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। গ্রাম–গঞ্জ, হাট–বাজার, চায়রে দোকান ও জনপদে ছুটে যাচ্ছেন খাওয়া ঘুম ভুলে।

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে বিভিন্ন দল থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় শরীক হলেও ভোটার জনগনের মুল আলোচনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী । ৪টি আসনেই একই অবস্থা।

ঝিনাইদহ –১ আসনে মুল প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি প্রার্থী অ্যাড. আসাদুজ্জামান ও জামায়াতের প্রার্থী এএসএম মতিউর রহমান। এ আসনের বিভিন্ন এলাকায় ভোটারদের মতামত অনুযায়ী বেশির ভাগ ভোটার মনে করেন এখানে বিএনপি প্রার্থী অ্যাড.আসাদুজ্জামানের পাল্লা ভারী।

ঝিনাইদহ–২ (সদর–হরিনাকুন্ডু) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে ভোটারদের মতামত জরিপে দেখা যায়,বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে কারনে কে হারে, কে জেতে আন্দাজ করা কঠিন হয়ে পড়েছে কারো পক্ষে।

ঝিনাইদহ–৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনে একই ভাবে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ মতিয়ার রহমান এবং বিএনপি’র প্রার্থী মোহাম্মদ মেহেদি হাসান রনির মধ্যে। তবে জনমত জরিপে দেখা গেছে এখানে জামায়াতের প্রার্থী মতিয়ার রহমানের প্রাল্লাই ভারী।

উল্লেখ করা যেতে পারে যে, ২০০৮ সালের নির্বাচনে এই আসনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী হলেও সে বার জামায়াতের প্রার্থী মোঃ মতিয়ার রহমান ৮৫ হাজার.. ভোট পেয়ে দ্বিতীয় এবং বিএনপির প্রার্থী মেহেদি হাসান রনির পিতা ৩ বারের সংসদ সদস্য মোঃ শহিদল ইলাম মাস্টার ৫৬ হাজার ভোট পেয়ে ৩য় অবস্থানে ছিলেন।

ঝিনাইদহ–৩ ( কালিগঞ্জ–ঝিনাইদহ সদরের একাংশ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী  ছিলেন মোঃ সাইফুল ইসরাম ফিরোজ,হামিদুল ইসলাম ও সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী  কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে গন–অধিকার পরিষদের সেক্রেটারী যে কিনা নির্বাচনের কিছু দিন আগে গনপরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন তাকে বিএনপির মনোনয়ন দেয়া হয়। যে কারনে কালিগঞ্জের বিএনপি’র অভ্যন্তরে বিভক্তি সৃষ্টি হয়েছে। ফিরোজকে মনোনয়ন না দিয়ে সদ্য যোগদানকৃত রাশেদ খান কে মোনানয়ন দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হন ফিরোজ। যার ফলে এখানে নেতা কর্মীরা ভিভক্ত হয়ে পড়েছেন। আর এতে জামায়াত প্রার্থী মোঃ আবু তালেব বিজয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তার মানে বিএনপি’র ভোট দুই ভাগে নয় বরং তিন ভাগে ভাগ হচ্ছে। যে কারনে এই আসনে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ,বিএনপি প্রার্থী রাশেদ খান ও জাময়াতের প্রার্থী মোঃ আবু তালেবের মধ্যে ত্রিমুখি লড়াই হবে বলে জোর দিয়ে বলছেন এলাকার অধিকাংশ ভোটার।

 সব মিলিয়ে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের ২টি আসনে বিএনপি ও জামায়াত পাশের সম্ভাবনা এবং অন্য দু’টির মধ্যে একটিতে হাড্ডাহাডিড ও একটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভবনা এখনো প্রবল। তবে ঝিনাইদহ ২,৩,ও ৪ এই আসন তিনটিতে কিন্তু একটি অস্পষ্টতা রয়েছে। এখানে হিন্দু সনাতন ধর্মালম্বী ভোটার ও আওয়ামী লীগের কিছু কট্টরপন্থি ভোটার এরা কোন প্রার্থীকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে বেছে নেবেন,তা কিন্তু ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে। তবে একটি কথা ভোটররা জানিয়েছেন যে ঝিনাইদহ– ৩ ও ২ এই দুটি আসনে মহিলা ভোটাররা জামায়াতের প্রার্থীকে অধিক পরিমানে সমর্থন কথা জানিয়েছেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button