চতুর্মূখি ঘড়যন্ত্রের কালো মেঘের ঘনঘটা গনসমর্থনে ভাসছে ড.ইউনূসের অর্ন্তবর্তী সরকার

বিশেষ প্রতিনিধি:
চৌদিকে সত্রুর দল, করিতেছে কোলাহল-….এমন এক অবস্থা বিরাজ করছে এখন বাংলাদেশে রাষ্ট্রের অভ্যন্তরে। ঘরে-বাইরে সত্রু,দেশে-বিদেশে সত্রু। প্রতিবেশি রাষ্ট্র……। এমন এক পরিস্থিতির কবলে পড়েছেন ড. মুহাম্মদ ইউনূস ও তার সরকার। তিনি খুবই অসন্তোষ্ট হয়েছেন। কিন্তু জনগন তার সাথে রয়েছে কথাটা নিশ্চিত সত্য। জনগনের পূর্ণ সমর্থন ও আস্থা তার প্রতি রয়েছে। আমজনতা মনে করে যে তার মত সজ্জন ব্যাক্তি বাংলাদেশের মানুষের অভিভাবক হিসেবে আর্শিবাদ স্বরুপ।
আর ষড়যন্ত্রকারি দেশের সত্রুরা ভাবছে তিনি কেন এখনো দেশের ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করে ব্যর্থতার তকমা গরায় পরে পালাচ্ছেন না। তিনি কেন দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে সচেষ্ট এটা মেনে নিতে পারছে না। একথা সবার জানা যে গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশের এক সংকটকালিন মুহুর্তে গত ৮ আগষ্ট দেশের হাল ধরেন ড. মুহাম্মদ ইউনূস। সে সময় দলমতের উর্ধে¦ থেকে একজন দলনিরপেক্ষ দেশপ্রেমিক ও নোবেল বিজয়ী লরিয়েটকে পেয়ে দেশের আপামর জনসাধারন যেমন স্বস্থির নিঃশ্বাস ফেলে তেমনি সারা বিশ্ব স্বাগত জানায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করে সহযোগিতার আশ্বাস দেন বিশ্ব নেতারা। কারন তিনি এমন একজন মানুষ যিনি বিশ্ববরেণ্য,সৎ,যোগ্য, দেশপ্রেমিক ও দেশের মানুষের জন্য কল্যানকামি বন্ধুৃ একথা সবাই বিশ্বাস করে। তিনি সৈবরাচার,ফ্যাসিষ্টদের মতো দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অর্থের পাহাড় গড়বেন না কথা সবাই দৃঢ়তার সাথে বিশ্বাস করে।
জনগন জানে এরই মধ্যে তিনি বাংলাদেশের কোন্ দুর্যোগ কালিন সময়ে দেশের হাল ধরেছেন। সে সময় তিনি দেশে ছিলেন না। তাকে বাংলাদেশের সঙ্কটকালিন সেই মুহুর্তে রাষ্ট্রপরিচালনায় সর্বজন গ্রহনযোগ্য দলরিপেক্ষ ব্যাক্তি হিসেবে বেছে নিয়ে বিদেশ থেকে আমন্ত্রন জানিয়ে দেশে আনা হয়।
তিনি দেশের মানুষের বিশ্বাস, মৌলিক মানবিক অধিকার এবং ২৪শে’র জুলাই-(আগষ্ট) বিপ্লবের চেতনায় বিশ্বাসী বিপ্লবী ছাত্র-জনতার হৃদয়ের আকাংখা যা বাংলার গনমানুষের আকাঙ্খা ও দাবি বাস্তবায়নে প্রতিশ্রুত হয়ে দায়িত্ব গ্রহন করেন। ৩টি মৌলিক কাজ সংস্কার,বিচার ও নির্বাচন অর্থ্যাৎ সংবিধান সংস্কার, জুলাই আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা প্রশাসনকে নির্দেশে পুলিশ-র্যাব-বিজিবি নির্বিচারে বাংলার নিরপরাধ মানুষকে হত্যা করে। তার বিচার কাজ ও একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা এই তিন দাবির প্রতি সম্মান রেখে অর্ন্তবর্তি সরকার শপথ নিয়ে কাজ শুরু করে। কিন্তু জনগন তিক্ষèদৃষ্টিতে লক্ষ্য করে যে,ফ্যাসিষ্টদের পূন:প্রত্যাবর্তন করতে রাজনৈতিক কয়েকটি পক্ষ নানা কৌশলে বিরোধীতা করছে। তারা সরকারের কার্যক্রমে নানা বাধাঁ দিয়ে সরকারকে ব্যর্থ করার পায়তারা করছে। শুরু থেকেই বিভিন্ন কুচক্রিদের ঘড়যন্ত্রের অংশ হিসেবে নানা দাবির নামে বিশৃংখলা সৃষ্টি,দেশে বন্যার সৃষ্টি করে সরকারকে বিপদে ফেলা,সচিবালয়ে,বিচারালয়ে (হাইকোর্টে জুডিশিয়াল ক্যু’),শাহবাগে,গার্মেন্টে শ্রমিকদের আন্দোলনসহ নানা ভাবে বিশৃংখলা সৃষ্টি,রাজনৈতিক বিভিন্ন পক্ষের বিক্ষোভ,মিছিলসহ নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করে সরকারকে দফায় দফায় বিব্রতকর অবস্থার মধ্যে ঠেলে দেয়। অপরদিকে ভারত বিভিন্ন ধরনের সত্রুতাপুর্ণ আচরন শুরু করে। ব্যবসা-বানিজ্য বিপত্তি,শূল্ক নির্ধারন,শর্তারোপ লেনদেনে অচলাবস্থা,বাংলাদেশীদের ভিসা না দেয়া,পযর্টনসহ নানা ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিরোধীতার মাধ্যমে ড.মুহাম্মদ ইউনূস সরকারকে বেকায়দায় ফেলার চেস্টা অব্যাহত রেখেছে। আর তাদের দোসররা দেশের অভ্যন্তরে নানা অজুহাতে পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে ব্যর্থ ও বিপদে ফেলে আবার ফ্যাসিবাদী দখলদারি কায়েম করতে মরিয়া হয়ে আছে। সেনাবহিনীর মাধ্যমেও তারা বিভ্রান্তি সৃষ্টি করে অপতৎপরতা চালাচ্ছে। আর এসব কারনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বক্তব্য দিয়ে,মন্তব্য করে সরকারকে এক বিব্রতকর অবস্থার মধ্যে ঠেলে দিতে তৎপর রয়েছে।
এ অবস্থায় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস স্পষ্ট দু‘টি কঠিন হুসিয়ারি দিয়েছেন। যদি পরাজিত শক্তির ষড়যন্ত্রে সরকার কাজ করতে না পারে,যদি এখতিয়ার বহিভূর্ত কোন বক্তব্য দেয়া হয়,তাহলে কাদের জন্য কাজ করতে পারছেনা,সবকিছু জন সম্মুখে প্রকাশ করে দেয়া হবে। পরের ডিসিশন জনগন দেবে। দ্বিতীয়ত,সংস্কার,বিচার আর সুষ্ঠু নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার চেস্টা করলে সরকার জনগনকে নিয়েই পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবে। দুর্দান্ত কামব্যাক।
এখতিয়ার বহিভূত বক্তব্যের ইঙ্গিত কোন দিকে সবাই জানেন। সে ক্ষেত্রে সবকিছু জনসম্মুখে প্রকাশ করা হবে মানে ঐ পক্ষের পা হড়কানোর তথ্য সরকারের হাতে আছে। দ্বিতীয় উঙ্গিত কাদের দিকে ঐটাও জানেন। শুধু ইলেকশনের কোন প্রশ্নই নয়। বিচার,সংস্কারের পরেই ইলেকশন হবে এবং সুষ্ঠু ইলেকশনের কথাটা উল্লেখ করছে। শুধু ইলেকশন না, সুষ্ঠু ইলেকশন। শেষ লাইনটা গুরুত্বপূর্ন। যদি বিচার,সংস্কার বা সুষ্ঠু ইলেকশনের পথে এরপর কোন বাঁধা আসে,জনগনকে সাথে নিয়েই সরকার পরের পদক্ষেপ নেবে। একা একা না । পদত্যাগ করবেও বলে নি। বলেছে জনগনকে সাথে নিয়ে পরের পদক্ষেপ ঠিক করবে। কাজেই ইউনূস পদত্যাগ করবে আর অমনি বিশেষ এক উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা বানিয়ে কোন সংস্কার না করেই দুই মাসের মধ্যে ইলেকশনের খোয়াব বাদ দেন। সংস্কারের পরেই ইলেকশন হতে হবে।
এই দেশে আর কেউ যাতে কোন দিন হাসিনা হতে না পারে,সে ব্যবস্থা করার জন্যই ড.ইউনূস কে বসানো হয়েছে। এটাই ইউনূসের দায়। এই দায় তাকে পালন করতেই হবে।
যদি এরপরেও শুধু ইলেকমন দিয়ে চলে যাওয়ানোর চেস্টা করা হয়,ইউনূস একবার বরং জনগনেরস সাহায্য চাক। একবার মানুষের কাছে এসে বলুক যে আমার হেল্প লাগবে,আমার পিছে দাড়াও । মনে রাখা দরকার ইউনূসকে কোন রাজনৈতিক দল বসায়নি। জুলাইয়ের জনগন বসাইছে। সেই জনগনই উনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ।
জনগন সজাগ দৃষ্টিতে দেখছে প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহনের কয়েক মাসের মধ্যে নিজস্ব কারিশমা দিয়ে দেশকে যেভাবে ঝুকিমুক্ত করেছেন তা জনগন প্রশংসার দৃষ্টিতে দেখছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি,বিদেশী ঋন পরিশোধ,ব্যাংক গুলোকে দেউলিয়া হওয়া থেকে রক্ষা করা,প্রতি-বিপ্লবী তৎপরতা কার্যকরভাবে প্রতিহত করা,দ্রব্য মূল্য কমিয়ে আনার মতো কঠিন কাজ সম্পাদন,ভারতের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করা,ফ্যাসিবাদি অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাড় করানো,বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা,জনআকাংখ্যা ও দাবির প্রেক্ষিতে ছাত্রলীগ নামের সন্ত্রাসী সংগঠনকে এবং সবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষনা করাসহ সর্বপোরি রাষ্ট্র সংস্কারের জন্য ১১টি কমিশন করে সংস্কারের রুপরেখা ও প্রস্তাব তৈরী করা সবই তার অসাধারন কৃতিত্বের পরিচয় বহন করে। তিনি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের যে পদক্ষেপ গ্রহন করেছেন তা একটি উল্লেখ্যযোগ্য পদক্ষেপ।
এদিকে মানুষ অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে ক্ষুব্ধ ও অসন্তোষ্ট। তারা মনে করছে অর্ন্তবর্তী সরকারে যারা আছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ে রয়েছে ফ্যাসিবাদের দেদাসররা। এরা ঘাপটি মেরে সরকারের মধ্যে থেকে সব কিছু ভন্ডুল করার চেস্টায় লিপ্ত । তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের যেন বিচার না হয়, আবারো স্বৈরাচার ফিরে আসার পথ কুটকৌশলে সহজ করার কাজ করছে। জনগন মনে করছে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সরল বিশ্বাসে যাদের উপদেষ্টা পরিষদে দায়িত্ব দিয়েছেন তারা কেউ কেউ তলে তলে ঘড়যন্ত্রের কলকাটি নাড়ছে। তারা বিপ্লবী ছাত্র-জনতা তথা আপামর গনমানুষের আকাঙ্খা বাস্তবায়ন হতে দেবে না। গত ১০ মাসে সংস্কারের কাজ জনগনের কাছে উপস্থাপন করতে না পারায় বিরোধীদের কথায় মানুষ বিভ্রান্ত হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে ভারত যাওয়ার পর থেকেই আধিপত্যবাদী ভারত যেন দিশেহারা । তারা যেন তাদের একটি অঞ্চল হারিয়ে ফেলেছে। অবৈধভাবে শেখ হাসিনাকে দলবলসহ আশ্রয় দেয়া এবং তাকে আবারো কিভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানো যায় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে সাধারন মানুষ ও বিভিন্ন মহল থেকে জোর সমালোচনা চলছে। ভারতের সাথে সেই থেকে বাংলাদেশের সাথে সর্ম্পকে টানাপোড়েন চলছে। ভারত বাংলাদেশের সাথে উলঙ্গভাবে সত্রুতার আচরন করছে বলে জনগনের সমালোচনায় আসছে। ব্যবসা-বানিজ্য,লেনদেন,বাংলাদেশীদের ভারত গমনে সঠিকভাবে ভিসা প্রদান না করা, বানিজ্য শুল্কারোপসহ নানা ক্ষেত্রে খারাপ আচরন তার প্রমান। অনেকে বলছেন ভারত যে আচরন করছে তা বাংলাদেশর সাথে ঠান্ডা লড়াই বা ¯œায়ূযুদ্ধ বললে ভুল হবে না।



