প্রকাশনাফিচার

কোটচাঁদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার: “জল যার জলা তার”এই নীতি বাস্তবায়নে আমরা কাজ করছি-,

স্টাফ রিপোর্রটার:

 ঝিনাইদহের কোটচাঁদপুরে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জল যার জলা তার, এই নীতি বাস্তবায়নে আমরা কাজ করছি। প্রকৃত মৎসজীবীদের মাঝে বাওড়ের অধিকার ফিরিয়ে দিতে আমি ভ‚মি মন্ত্রণালয় সহ সরকারের সকল দপ্তরে কথা বলব। বাওড়পাড়ের বাসিন্দাদের কাছে বাওড়ের প্রকৃত মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের দুঃখ দুর্দশা দ‚র করতে সকলের সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক ও সামাজিক সকল পক্ষকে এ বিষয়ে সংহত হতে হবে।তরুণ প্রজন্ম আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এই প্রজন্মই সমাজের সকল বৈষম্য দ‚র করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে ¯’ানীয় জেলে স¤প্রদায় ও বাওড় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজের মন্ত্রনালয় নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে তিনি হাওড় বাওড় সমস্যা নিয়ে এ অসহায়ত্ব প্রকাশ করে বলেন, আমি যেটা খুব অবাক হই, আমার নিজের মন্ত্রনালয় হিসেবে আমাদের খুব অসহায় লাগে আপনাদের মতই। আমরা জেলেদের মন্ত্রনালয়। আমাদের জেলেদের জীবন-জীবিকা যেখানে চলে সেই হাওড়-বাওড় ভুমি মন্ত্রনালয়ের অধিনে। তারা হাওড় বাওড় ইজারা দেয় আর আমরা তখন কাতর হয়ে বলি এটা আমাদের দেন।

এর আগে সকালে উপজেলার বলুহর বাওড় পরিদর্শণ করেন উপদেষ্টা। সেসময় ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, ক্ষেত মজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত  ছিলেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button