Uncategorizedপ্রধান শিরোনাম

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ এবং…..

দিগন্তবাণী ডেস্ক :

অবশেষে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাত ১০টায় এ কথা ঘোষনা করেছে অন্তর্বর্তি সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রবল আন্দোলনের মুখে শেষ পযর্ন্ত গত শনিবার রাত ১০টায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অর্ন্তবর্তি সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল,একই বিবৃতি পড়ে শোনান।

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধের দাবিতে  বৃহষ্প্রতিবার থেকে ঢাকায় আন্দোলন করছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি-সহ বিভিন্ন দল ও সংগঠন। বৃহষ্প্রতিবার (৮মে) প্রথমে কর্মসূচির ডাক দেন এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন । পরে বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠন এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে আসে। এতে রাজধাণী ঢাকা অচল হয়ে পড়ে। পরবর্তীতে শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। শনিবার বিকেল তিনটার দিকে শাহবাগে গণজমায়েত কর্মসূচি জনসমুদ্রে রুপ নেয় । এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় আন্দোলনে অংশগ্রহনকারিরা বলেন ফ্যাসিস্ট ও গনহত্যাকারি সংগঠন আওয়ামীলীগকে নিষিদ্ধ না করা পযর্ন্ত তারা রাজপথেই থাকবে। পরে শনিবার পরিস্থিতিরে প্রেক্ষিতে অন্তর্বর্তি সরকার প্যদান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে তার কার্যালয় যমুনায় এক বৈঠকে বনসন। সার্বিক পরিস্থিতি বিশেল্ষন করে সিদ্ধান্ত নেয়া হয় আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের। এরপর শনিবার রাত ১০টায় অন্তর্বতী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসার পর আন্দোলনকারিরা তাদের এ বিজয়ে উল্লাস করতে দেখা গেছে। এদিকে আন্দোলনকারীদের কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপিকে এই আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানালেও দলটি তাতে সাড়া দেয়নি। দলের একজন সিনিয়র নেতা শুক্রবার বলেছেন- ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি সরকার, নির্বাচন কমিশন ও জনগণের বিষয়’ বলে তার দল মনে করে।

বিবিসি’জানায়, সাইবার স্পেস–সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আজ (১০মে) শনিবার এই সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলেও জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, আজ উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

“উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে,” বলা হয় বিবৃতিতে।

আরো জানানো হয়েছে, আজকের (শনিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনিও একই বিবৃতি পড়ে শোনান। তিনি জানান, পরবর্তী কর্মদিবসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সংক্রান্ত প্রয়োজনীয় পরিপত্র জারি করা হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে এক পোস্টে আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, “বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়াই অধিকতর গ্রহণযোগ্য ও স্থায়ী বন্দোবস্ত। এবং তা করার জন্য ছাত্র-জনতার দাবি অনুযায়ী আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে।”বিবিসি’

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button