কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুরে শনিবার বিকেলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ অনুষ্ঠিত হয়। স্থানীয় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের এ খেলায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৬টি বালক ও ৬টি বালিকা মিলে ১২টি দল মধ্যে অংশ গ্রহন করে।
বালিকা একাদ্বশে চুড়ান্ত পর্বে ধোপাবিলা প্রাথমিক বিদ্যালয় বনাম বলরামপুর প্রাথমিক বিদ্যালয় খেলায় অংশ নিয়ে উভয় পক্ষ শূন্য গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে ৩-০ গোলে বলরামপুর প্রথমিক বিদ্যালয় বিজয়ী দল হিসেবে ঘোষিত হয় এবং বালক একাদ্বশে ধোপাবিলা বনাম বলরামনগর প্রাথমিক বিদ্যালয় অংশ নিয়ে ড্র করে। পরে ট্রাইব্রেকারে ৩-২ গোলে ধোপাবিলা বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এনামুল হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মতিয়ার রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, জামায়াতের নায়েবে আমির মোয়াবিয়া হোসেন, উপজেলা সেক্রেটারি মো: শাহাবুদ্দিন,পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল,পৌর জামায়াতের সভাপতি আব্দুল কাইয়ূমসহ বিএনপি জামায়াতের নেতা-কর্মী,ফুটবল দর্শনার্থীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক,ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


