কোটচাঁদপুরে ইটভাটার পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার

স্টাফ রির্পোটার:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরকলেজের পার্শ্ববর্তি একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন(১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই এলাকার ইকো ব্রিকস’র নামের ইটভাটার পুকুর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।কিশোরী নাসিমা খাতুন উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।
স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের ইকোব্রিকস’র পুকুরে এক কিশোরীর লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করার পর স্বজনরা এসে পরিচয় শনাক্ত করে।পরে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনরা জানায়, বুধবার সকালে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাসিমা। এরপর আর বাড়ি ফিরে আসেনি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদউজ্জামান বলেন, এক কিশোরির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



