কোটচাঁদপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলীর ইন্তেকাল: কোটচাঁদপুর প্রেস ক্লাবের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কোটচাঁদপুরের একজন সিনিয়র সাংবাদিক ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ লিয়াকত আলী আজ শুক্রবার ভোর রাতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) তার বয়স হয়েছিল (৬৮) বছর। গত ১৮/০৯/২৪ ইং তিনি কোটচাঁদপুর–খালিশপুর মেইন রোডের বলুহর স্ট্যান্ডের নিকটবর্তি মোবাশ্বের মিয়ার তাল মিলের সামনে রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়। সেখানে অবস্থার অবনতিতে দ্রæত ঢাকায় নেয়া হলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয়। এ অবস্থায় আজ শুক্রবার ভোরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। সাংবাদিক লিয়াকত আলীর মৃত্যুতে কোটচাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় ক্লাবের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।



