যশোর ডিপিএমজি অফিসের পরিদর্শক মনিরুলের বিরুদ্ধে সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ সাংবাদিকরা অসন্তোষ্ট : উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন

বিশেষ প্রতিনিধি:/
যশোর ডেপুটি পোষ্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) অফিসের পোষ্ট অফিস পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিদর্শন সুপার) মনিরুল আল নুরের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।
জানাযায়, গত বুধবার (১৫/১০/২৫) বেলা পোনে ৪টার সময় দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডায়রী পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহ জামান পেশাগত দায়িত্ব পালনে যশোর ডিপিএমজি’র অফিসে যান। এসময় ডিপিএমজি (মোঃ মাজাহার হোসেন) অফিসে উপস্থিত না থাকায় তার স্টেনো পোষ্ট অফিস পরিদর্শক ও বর্তমানে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত পরিদর্শন সুপার মনিরুল আল নুরের কাছে যাওয়ার অনুরোধ করেন। পরির্শক মনিরুল আল নুরের কাছে কোটচাঁদপুর উপজেলা পোষ্ট অফিসে মারাত্মক জনবল সংকটের কারনে জনদুর্ভোগ এবং পোষ্টমাস্টারসহ গুরুত্বপূর্ন ১২পদে বর্তমানে ভারপ্রাপ্ত পোষ্ট মাস্টার হিসেবে একজন পোষ্টাল অপারেটর ,একজন পোস্ট ম্যান ও রানার দিয়ে পোষ্ট অফিস চলছে যে কারনে জনগনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং কেন দীর্ঘ দিন থেকে এই নাজুক অবস্থার কোন সমাধান নেই জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আপত্তিকর ও অসংলগ্ন ভাষায় দুর্ব্যবহার করেন। তিনি মানষিক ভারসাম্যহীন ব্যাক্তির ন্যায় সাংবাদিককে বলেন, ওখানে কোন কাজে সমস্যা হচ্ছে না। বলেন, আপনি কি কাজে পোষ্ট অফিসে গেছেন? বলেন কি কাজে গেছেন? রিসেন্টলি গেছেন? ওই পোষ্ট অফিসে তেমন কোন কাজ নেই, ২জন লোক দিয়ে পোষ্ট অফিস ভালোই চলছে, কোন সমস্যা হচ্ছে না। তাকে বলা হয় সমস্যা হচ্ছে কিনা আপনি না জেনে কথা বলছেন। কারন বর্তমান ভারপ্রাপ্ত পোষ্ট মাস্টার (পোস্টাল অপারেটর পদধারী) সেলিম রেজা এরই মধ্যে লোকবল সংকটের কারনে কার্যক্রমে মারাত্মক সমস্যার কথা জানিয়ে ডিপিএমজি বরাবর লিখিত আবেদন করেছেন। যা তিনি স্বীকার করেছেন। আমি বাস্তব অবস্থা সরেজমিন দেখে,ভুক্তভোগি ও অন্যান্যদের সাথে কথা বলেই ডিপিএমজি‘র কাছে অবস্থা সম্পর্কে কথা বলতে এলাম। এতে তিনি অসবাভাবিক অবস্থায় উত্তেজিত কন্ঠে বলেন, ঘোড়ার ডিম সমস্যা হচ্ছে,কোন সমস্যাই হচ্ছে না… আপনার কোন কথাই সঠিক না। অথচ সরেজমিন খোজ নিয়ে দেখা যায় এখানে পোষ্ট মাস্টার পোষ্টঅফিসের মুল কাজ ফেলে জনগনের এফডিআর এর টাকার জন্যে কখনো পোষ্টঅফিসের দরজায় তালা লাগিয়ে ব্যাংকে যান। আবার ফিরে এসে কাজ করেন। এসময় হতাশ হয়ে অনেকে ফিরে যেতে হয় আবার গ্রাহকরা অনেকে জরুরী প্রয়োজনে অপেক্ষায় থেকে দুর্ভোগের শিকার হন। এক পর্যায়ে তিনি (পরিদর্শক মনিরুল) যেন আরো উত্তেজিত হয়ে বলেন আপনার নাম কি বলেন, নাম বলা হলে তিনি বলেন আপনি যা খুশি লিখে দেন কোন সমস্যা নেই। আমিও সাংবাদিক পরিবারের লোক। আমাকে সাংবাদিকতার পরিচয় বলে লাভ নেই। তিনি কয়েকবার একই কথা বার বার বলতে থাকেন তিনি নাকি সাংবাদিক পরিবারের লোক..তাই পত্রিকায় লিখলে তার কিছুই যায় আসে না। ওসব দেখা আছে……। এ সময় তিনি মুঠো ফোনে কোন একজনের সাথে যোগাযোগ করে বলেন এই শোনেন শাহ জামান নামে কোন সাংবাদিক আছে?…….?
তার আচরন দেখে ডিপিএমজি’র ইস্টেনো অসন্তোষ্ট হয়ে মনিরুলের সাংবাদিকের সাথে এমন আচরনের জন্যে দুঃখ প্রকাশ করেন। তার আপত্তিকর আচরনে অফিসের অন্যান্য স্টাফরাও সাংবাদিকের সাথে পরিদর্শক মনিরুল আল নুরের দুর্ব্যবহারে অসন্তোষ্ট প্রকাশ করেন। পোষ্ট অফিসের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, উনার আচরন এমনই বেপরোয়া, তার নাকি উপরে লোক আছে তাই তিনি কোন যা খুশি তাই করেন। একজন কর্মচারী নারায়ন বর্তমানে চৌগাছায় কর্মরত নারায়ন (বাড়ি কোটচাঁদপুর) মোবাইলে ফোনে ভারাক্রান্ত মনে বলেন, ভাই ডিপিএমজি স্যারের অফিসের পরিদর্শক মনিরুল স্যার আমাকে বহু দুরে বদলী করার হুমকি দিয়ে বলেছেন আমি নাকি আপনাকে (শাহ জামান সাংবাদিককে) তার অফিসে পাঠিয়েছি। তিনি একটি ডাহা মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হুমকি দিয়েছেন। আপনি কেন গিয়েছেন আমিতো কিছুই জানিনে। অন্য একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার কথা অনুরোধ করে বলেন বর্তমানে ইন্সপেক্টর থেকে অতিরিক্ত পরিদর্শন সুপারের দায়িত্ব পাওয়ার পর দাপট নাকি আরো বেড়ে গেছে। তার এ এ আচরনে সাংবাদিকদের অনেকেই ক্ষুব্ধ ও অসন্তোষ্ট হয়ে বলেছেন একজন সরকারি কর্মচারীর সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরন কোন ভাবেই কাম্য নয়। তাই বিষয়টি পোষ্টমাস্টার জেনারেলসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করা হচ্ছে।



