Uncategorized

 কোটচাঁদপুরে কৃষি অফিরসের উদ্যোগে পার্টনার কনগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।

ঝিনাইদহের কোটচাঁদপুরে  কৃষি  অফিসের উদ্যোগে  ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার কনগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী এই পার্টনার কনগ্রেসের  অনুষ্ঠিত হয়।

 প্রোগাম অন এগ্রি কালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায়  এ  কনগ্রেস ২০২৬ আয়োজন  করে ।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ দিপা রানী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দ্বিন ইসলাম,মডেল থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আহসান উল্লাহ,অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ আনিসুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ জসিম উদ্দীন।

এসময় অনুষ্ঠান সঞ্চলনা করেন,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার টিপু সুলতান। সে সময় অনুষ্ঠানে কনগ্রেসে পুষ্টি উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষি কর্মকর্তারা জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও বাজার সংযোগের সুবিধা পাবেন।
অনুষ্ঠানে কৃষি অফিসের কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button