প্রকাশনা
কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মহেশপুরের মমিনুর গুরুতর আহত: যশোরে রেফার

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মমিনুর রহমান(২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত মমিনুর মহেশপুর উপজেলার (খালিশপুর) পশ্চিম পুরন্দপুর গ্রামের আবুল খায়ের ব্যাপারীর ছেলে। আজ ( রোববার ) সন্ধা পোনে ৫টার দিকে কোটচাঁদপুরেআখ সেন্টার মোড়ের সনি আবাসিক হোটেলের সামনে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় মমিনুর । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতিতে ডাক্তার তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।



