প্রকাশনা

মেধাবী ইমনকে বাঁচাতে সাহায্যের আকুতি এক অসহায় পিতার

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কোটচাঁদপুরের মেধাবী মুখ শাহরিয়ার ইমন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। এক সময়ে স্কলার বয় হিসেবে যে ছেলেটি ছিল এলাকার সবার কাছে পরিচিত ও সমাদ্রিত; সম্ভাবনাময় সেই ছেলেটি আজ একটি বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঝিনাইদহের কোটচাঁদপুর টিএন্ডটি পাড়ার বাসিন্দা হোমিও চিকিৎসক মো. আব্দুল হালিমের ছেলে ইমন শাহরিয়ার (২৬)।

ইমনের এই করুণ যাত্রা যেন এক বুকভাঙ্গা কষ্টের গল্প। ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি, এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই গোল্ডেন এ–প্লাস এবং পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছিলেন তিনি। পরিবারের অনেক স্বপ্ন ছিল, একদিন তাদের মেধাবী সন্তানটি পরিবারের, সমাজের ও দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস; পড়াশোনা শেষ করতেই ইমন আক্রান্ত হন এক জটিল পেটের পীড়ায় চিকিৎসকদের কাছেও এক রহস্যময় রোগ হয়ে দাঁড়ায়।

স্থানীয় চিকিৎসক থেকে শুরু করে ঢাকার বড় বড় হাসপাতালে ঘুরেও যখন কোনো রোগ ধরা পড়ল না, তখন চিকিৎসার শেষ আশায় নিজের ভিটেমাটির একমাত্র সম্বলটুকু ব্যাংকে বন্ধক রেখে বাবাকে নিয়ে ভারতে যান ইমন। সেখানে পরীক্ষার পর জানা যায়, ইমন ‘ক্রনস ডিজিজ‘ (ঈৎড়যহ‘ং উরংবধংব) নামক এক জটিল ও বিরল রোগে আক্রান্ত। চিকিৎসকরা জানান, তাঁর সুস্থতার জন্য একাধিক বড় অপারেশন প্রয়োজন, যার আনুমানিক খরচ প্রায় ২০ লাখ টাকা।

একজন অসহায় ও অর্থহীন পিতার পক্ষে এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব হয়নি। সহায়–সম্পত্তি যা ছিল সব শেষ, এরপর ঢাকার ইবনে সিনা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইমন। অসহায় বাবা আজ সর্বস্বান্ত হয়ে চোখের জলে দিন কাটাচ্ছেন; লজ্জায় কারো কাছে হাতও পাততে পারছেন না। অনেক জায়গায় আবেদন করেও যখন কোনো সহযোগিতা মেলেনি, তখন শেষ ভরসা হিসেবে তিনি আজ সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের দ্বারে দ্বারে এসে দাঁড়িয়েছেন।

আপনার একটু সহানুভূতি ও সামান্য আর্থিক সাহায্য বাঁচিয়ে দিতে পারে একটি সম্ভাবনাময় প্রাণ। ইমনের পরিবারকে এই চরম সংকট থেকে রক্ষা করতে এবং তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আন্তরিক আবেদন জানাচ্ছি।

সাহায্য পাঠানোর ঠিকানা: মোবাইল নম্বর (বিকাশ/নগদ): ০১৯৯৫৬৩২১৭৯, ব্যাংক অ্যাকাউন্ট নাম: আঃ হালিম, অ্যাকাউন্ট নম্বর: ০২০০০১৬৭৬৩৪৫৭, অগ্রণী ব্যাংক, কোটচাঁদপুর শাখা, ঝিনাইদহ।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Leave a Reply

Back to top button