প্রকাশনা

দেশে সার নিয়ে আসলে কী চলছে? কেন সংকট?

স্টাফ রিপোর্টার:

চলতি আমন মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। ডিলারের কাছে বা বাজারে সারের দোকানে গেলে শোনা যাচ্ছে সার নেই। চাহিদা অনুযায়ীতো নয়ই বরং চড়া দামে কেনার গল্প শুনতে হচ্ছে। সারেরর এই কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দাম হাকিয়ে নেয়ার এক কারসাজি ব্যবসা চলছে। অতি মুনাফালোভি আমদানিকারক ব্যবসায়ী চক্র , সুচতুর ডিলার এবং খুচরা দোকানদার সবাই মিলে এই কারসাজির হাট বসিয়েছে বলে কৃষকরা মন্তব্য করছে। অথচ সার আমদানিতে সরকারের কোন ঘাটতি বা দুর্বলতা নেই বলে বলা হচ্ছে । “কয়দিন আগে ডিজেল নিয়ে ঝামেলা পোহায় কৃষক। এসব বিষয় গুলো সরকারকে সমালোচনা ও ক্ষোভের মুখে ঠেলে দিচ্ছে। সরকারেরর ব্যবস্থাপনাকে দায়ি করছেন দেশের মানুষ। কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন কি যে একটা যন্ত্রণা সারের জন্যে। বেশি টাকা দিয়ে সার কিনলি কি পুষাবে?,” এই প্রশ্ন মাগুরার কৃষক প্রহলাদ দাসের।

ঝিনাইদহ এবং যশোর, রাজশাহী, নীলফামারী, জেলার বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে সার নিয়ে সংকটের এমন চিত্রই পাওয়া গেছে। কোথাও চাহিদামত সার পাওয়া যাচ্ছে না, কোথাও দাম বেশি আবার কোথাও সার পেতে দীর্ঘ ভোগান্তি। অথচ সরকারি হিসেবে সারের কোনো সংকট নেই। বরং প্রয়োজনের তুলনায় সরবরাহ বাড়ানো হয়েছে।

কৃষিমন্ত্রী জানিয়েছেন, গত বছর একই সময়ে সরকারিভাবে সারের মজুত ছিল ১২ লক্ষ মেট্রিক টন, যা বর্তমানে ১৩ লক্ষ মেট্রিক টনের কাছাকাছি। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে বাংলাদেশে ইউরিয়া, টিএসপি, ডিইপি এবং অ্যামোনিয়া সারের মোট চাহিদা ৫৮ লক্ষ ২০ হাজার মেট্রিক টন। এছাড়া প্রায় ১৬ লক্ষ মেট্রিক টন সার নিরাপত্তা মজুত হিসেবে রাখা হয়েছে। যা সরবরাহ পরিস্থিতি ঠিক রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবহার হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদি আরব, মরক্কো, কানাডা এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সার আমদানি চুক্ত রয়েছে। এছাড়া তিউনিশিয়া, চীন এবং মিশরের সঙ্গেও চুক্তি হচ্ছে। প্রতিমাসে যে পরিমাণ সার বরাদ্দ দেওয়ার কথা তার মজুত সরকারের কাছে আছে। এমনকি তিন থেকে চার মাসের আগাম মজুদ রয়েছে বলেও দাবি করা হচ্ছে।  তাহলে, মাঠ পর্যায়ে কৃষকের চাহিদা মিটছে না কেন? আর কেনইবা সড়ক আটকে বিক্ষোভ কিংবা ডিলার গোডাউনে লুটপাটের ঘটনা ঘটছে? স্থানীয় পর্যায়ে কৃষক, ডিলার, জেলা প্রশাসন এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সার নিয়ে চলমান অস্থিরতার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা গেছে।

ডিলার পর্যায়ে সার বিতরণ ঠিক মতো হচ্ছে কিনা সেটি দেখভালের দায়িত্ব সাধারণত ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত। কিন্তু দেশের একটি ইউনিয়নে সাধারণত তিনজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এই দায়িত্ব পালন করেন। কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বলছেন, মজুত আছে কিন্তু বিতরণে সমস্যা, এটি বলে সরকারের পার পাওয়ার সুযোগ নেই। “যদি রাস্তা থেকে সার লুট করে কেউ নিয়ে যেত তাহলে না হয় বলা যেত এটা নিয়ন্ত্রণের বাইরে কিন্তু এটা যদি না হয় তাহলে যাদের মাধ্যমে বিতরণটা হয় তারা তো এমন নয় যে বিরোধী দল, ব্যবস্থাপনার প্রটোকলটাও তো আমাদের জানা,” বিবিসিকে বলেন তিনি। পাশাপাশি গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ থাকার বিষয়টিও সার নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাংলাদেশে যে সংখ্যক কারখানা রয়েছে, সেগুলো নিয়মিত চালু রাখা গেলে সেখান থেকে উৎপাদিত ইউরিয়া দিয়েই মোট চাহিদা পূরণ সম্ভব।

কিন্তু বর্তমানে গ্যাস সংকটে দেশের বেশিরভাগ সার কারখানা বন্ধ থাকায় ইউরিয়ার মোট চাহিদার মাত্র ২০ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে অভ্যন্তরীণভাবে। এছাড়া টিএসপি এবং ডিইপি সারের যে দুটি কারখানা বাংলাদেশে করা হয়েছে। এগুলো কখনই তেমন ভূমিকা রাখতে পারেনি বলেই মত বিশেষজ্ঞদের।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button