প্রকাশনা

কোটচাঁদপুরে সাংবাদিক শেখ নজরুল ইসলামের  ইন্তেকালে শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাংবাদিক ও দৈনিক মানব জমিনের কোটচাঁদপুর প্রতিনিধি শেখ নজরুল ইসলাম (৬৫) অসুস্থতা জনিত কারনে ইন্তেকাল গেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী,হার্ট ডিজিজসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬ইং) ভোর রাত ৪টার দিকে তিনি সিনেমা হল পাড়ার বাসায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। পরে বাদ জোহর কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে স্থানীয় সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে, স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দিগন্তবাণী পত্রিকা সম্পাদক ও কোটচাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মুহাঃ শাহ জামান,সহ–সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি কামাল হাওলাদার প্রবীন সাংবাদিক বিমল ভৌমিকসহ ক্লাবের সকল সদস্য শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button