প্রকাশনা

কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রির্পোটার:

ঝিনাইদহের কোটচাঁদপুরে পানিতে ডুবে সিয়াম নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম উপজেলার হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে।

জানাযায়, শুক্রবার (৭আগষ্ট) দুপুর ১২টার দিকে সিয়াম বন্ধুবান্ধবের সাথে খেলা করে বাড়ি ফেরার পথে পাশের একটি পুকুরে গোসল করতে গেলে পা পিছলে গভীর পানিতে ডুবে যায়। এ সময় তার সাথে থাকা অন্য একটি ছোট্ট শিশু বাড়িতে গিয়ে খবর দিলেও পরিবারের লোকজন অনেক পরে বুঝতে পেরে দ্রুত পুকুরে নেমে অনেক খোজাখুজির পর মৃত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে। পরে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button