Uncategorizedপ্রকাশনা

কোটচাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার দিগন্তবাণী :

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আম বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবমুখর পরিবেশে সোমবার (৮ জুন) সকালে বিদ্যালয় চত্বরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এ আম বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি দীপা রানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হকসহ অন্যান্য শিক্ষকরা।

বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বাগানের গাছ থেকে সংগ্রহ করা আম প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এ বছর প্রায় ৮০০ শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার পিস আম বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, কোটচাদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহি স্কুল। এখানে প্রতিবছর তোমাদের জন্য আম বিতরণ উৎসবের আয়োজন করা হয় এটা খুবা আনন্দের । তিনি বলেন,  তোমরা পড়ালেখায় মনোযোগি হতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকা এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Show More

Md. Shah Jaman

Alhajj Md. Shah Jaman, Chief Editor of the Digantabani Voice

Related Articles

Back to top button